কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বেস্ট ব্র্যান্ড এক্সিলেন্স হিসেবে ‘ইকমা’ পুরস্কার পেল ওয়ালটন ই-প্লাজা

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন ওয়ালটন হাই-টেকের ডিরেক্টর নিশাত তাসনিম শুচি ও ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রায়হান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন ওয়ালটন হাই-টেকের ডিরেক্টর নিশাত তাসনিম শুচি ও ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রায়হান।

ইলেকট্রনিক্স খাতে ‘বেস্ট ব্র্যান্ড এক্সিলেন্স’ ক্যাটাগরিতে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) পেল বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা। প্রায় দুই যুগ ধরে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, রপ্তানি এবং দেশের ই-কমার্স খাতের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন এবং ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ওয়ালটনকে এই পুরস্কার দেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন ই-প্লাজাকে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডিরেক্টর নিশাত তাসনিম শুচি এবং ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রায়হান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন হাই-টেকের পরিচালক নিশাত তাসনিম শুচি বলেন, যেকোনো পুরস্কারই আনন্দের। পুরস্কার পাওয়ার পর দায়িত্ব আরও বেড়ে যায়। ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম অ্যান্ড কিচেন এবং ডিজিটাল ডিভাইস উৎপাদন খাতে পথিকৃৎ। বৈশ্বিক অর্থনীতিতে সুদৃঢ় অবস্থান ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ওয়ালটন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। করোনা মহামারির বিভীষিকাময় দিনগুলোতেও আমরা থেমে থাকিনি। ঘরে বসে অনলাইনের মাধ্যমে গ্রাহকরা পণ্য কিনতে পেরেছেন। অর্ডার করা পণ্যগুলো মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছি আমরা। করোনার পরে এই ই-কমার্স খাত আরও বেগবান হয়েছে। এভাবে বাংলাদেশে ই-কমার্সকে এগিয়ে নিতে কাজ করছে ওয়ালটন। শিগগিরই বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডের কাতারে উঠে আসবে ওয়ালটন। সে লক্ষ্য অর্জনে এই পুরস্কার আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।

অনুষ্ঠানে ২৭ ক্যাটাগরিতে ওয়ালটনসহ মোট ৩৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ইকমা’ সম্মাননা দিয়েছে ই-ক্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X