কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলের ব্র্যান্ডিংয়ে যুক্ত হলো মাত্রা

ডিএমটিসিএল এবং বিজ্ঞাপনী সংস্থা মাত্রার মধ্যে বিজ্ঞাপন প্রচারণাবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি : সংগৃহীত
ডিএমটিসিএল এবং বিজ্ঞাপনী সংস্থা মাত্রার মধ্যে বিজ্ঞাপন প্রচারণাবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি : সংগৃহীত

মেট্রোরেলের ব্র্যান্ডিংয়ে যুক্ত হয়েছে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ডিএমটিসিএল এবং মাত্রার মধ্যে মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এ বিজ্ঞাপন প্রচারণাবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে আগামী এক বছরের জন্যে ১৬টি মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি) এর বিজ্ঞাপন প্রচারণা কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত হয় বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।

বিজ্ঞাপনী সংস্থা মাত্রা ১৯৮৪ সাল থেকে দেশের বিজ্ঞাপন জগতের উন্নয়নে সাফল্যের সাথে কাজ করে চলেছে। পাশাপাশি জনসচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন এবং বাংলাদেশ ক্রিকেটের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার হিসেবে কাজ করছে ইমপ্রেস- মাত্রা। এরই ধারাবাহিকতায় মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি)-এর বিজ্ঞাপন প্রচারণাবিষয়ক চুক্তি স্বাক্ষর অন্যতম যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রউফ, পরিচালক অপারেশন ও মেইনটেইন্স নাসির উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার সিগন্যালিং ও টেলিকম মো. নজরুল ইসলাম এবং বিজ্ঞাপনী সংস্থা মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন, ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন ও ইমপ্রেস মাত্রা কনর্সোটিয়ামের ম্যানেজিং পার্টনার ফরিদুর রেজা সাগরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X