কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৩:১৪ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

৫০ হাজার তরুণের কারিগরি প্রশিক্ষণ ও সাফল্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে অনুষ্ঠিত সেমিনারের বক্তারা। ছবি : সৌজন্য
রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে অনুষ্ঠিত সেমিনারের বক্তারা। ছবি : সৌজন্য

বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মাধ্যমে দেশের ২১টি জেলার পঞ্চাশ হাজার তরুণের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সাফল্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বিগত আট বছরে ইএসডিও’র মাধ্যমে দেশের ২১টি জেলার পঞ্চাশ হাজার তরুণ-তরুণীকে কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ শেষে দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থানের তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান।

অনুষ্ঠানে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান, ফাপাড’র মহাপরিচালক মো. নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, আইএলও’র সিনিয়র সোশালিস্ট, স্কিলস অ্যান্ড এসএমই গুলজান ডাল্লাকোটি, কেয়ার বাংলাদেশের পরিচালক (গবেষণা) ড. মেহেরুন ইসলাম, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বক্তব্য রাখেন।

এছাড়াও, সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক মিজানুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক মুক্তিতে কারিগরি শিক্ষার তাৎপর্য, তরুণদের শোভন কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরা হয় এবং ইএসডিও’র কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের মডেলটি সম্প্রসারণে সরকার ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসমূহের প্রতি আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১০

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১১

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১২

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৩

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৪

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৫

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৬

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৭

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৮

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৯

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

২০
X