কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৯:২৪ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

লাখো রেলযাত্রীর বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থায় রবি

রবির উদ্যোগে রেলযাত্রীদের জন্য সুপেয় পানির সেবা। ছবি : সৌজন্যে
রবির উদ্যোগে রেলযাত্রীদের জন্য সুপেয় পানির সেবা। ছবি : সৌজন্যে

লাখো রেলযাত্রীদের সুপেয় পানির সেবা নিশ্চিত করে যাচ্ছে ‘নিরাপদ পানি, সুস্থ জীবন’ নামে একটি উদ্যোগ। এর আওতায় দেশের গুরুত্বপূর্ণ ১০টি রেলস্টেশনে বিনামূল্যে সুপেয় পানি পাচ্ছেন রেলযাত্রীরা। প্রতিটি স্টেশনে স্থাপিত প্ল্যান্ট থেকে প্রতি ঘণ্টায় ৫ হাজার লিটার সুপেয় পানি সরবরাহ করা যায়। রেলযাত্রীদের সুপেয় পানি সরবরাহে প্রায় এক যুগ ধরে সহযোগিতায় কাজ করে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। রেলযাত্রীদের জন্য বিনামূল্যে খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অধীনে এসব প্ল্যান্ট স্থাপন করেছে রবি। এতে কারিগরি সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইড। ঢাকার কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশন, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনার মোহনগঞ্জ, ফেনী ও কুমিল্লা রেলস্টেশনে স্থাপন করা হয়েছে সুপেয় পানির এ সব প্ল্যান্ট। প্ল্যান্টগুলোতে পুরুষ, মহিলা এবং প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি ওজুর জন্যও কল সংরক্ষিত আছে। প্রতিটি বিশুদ্ধকরণ ইউনিটের মধ্য দিয়ে আসা পরিশোধিত পানিতে ইউভি এবং মেমব্রেন ফিল্টার ও কয়েকটি প্ল্যান্টে রিভার্স অসমোসিস প্রযুক্তি ব্যবহার করা হয়, যা এরই মধ্যে যাত্রীদের আস্থা অর্জন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অন্যতম একটি শর্ত সুপেয় পানির নিশ্চয়তা। জাতিসংঘের টেকসই উন্নয়নের যে লক্ষ্যগুলো রয়েছে তার মধ্যে ছয় নম্বরে রয়েছে, ২০৩০ সালের মধ্যে সব মানুষের জন্য সুপেয় বা বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা। এ নিয়ে দেশজুড়ে কাজ করছে সরকার । রবি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবি উন্নয়ন অংশীদার হিসেবে নিরাপদ পানি, স্বাস্থ্যকর জীবন স্লোগান নিয়ে সরকারের সঙ্গে হাত মিলিয়ে একটি শক্তিশালী জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের এসডিজি ৬ এর লক্ষ্যমাত্রা অর্জন সহযোগিতায় এই উদ্যোগ চলমান। ২০১১ সালে কমলাপুর রেলস্টেশনের মাধ্যমে ওই প্রকল্পের যাত্রা শুরু হয়। যা দেশে শক্তিশালী জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে রবির দশকব্যাপী প্রতিশ্রুতির একটি অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১০

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১১

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১২

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৩

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৪

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১৫

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১৬

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৭

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৮

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৯

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

২০
X