কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত

ইলেকট্রনিকস অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং ফেস্টে অতিথিরা। ছবি : কালবেলা
ইলেকট্রনিকস অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং ফেস্টে অতিথিরা। ছবি : কালবেলা

‘ইলেকট্রিফাই স্ট্র্যাটেজি, অ্যামপ্লিফাই ইমপ্যাক্ট’ প্রতিপাদ্যে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রনিকস অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং ফেস্ট।

শুক্রবার (১০ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ ফেস্টে অংশ নেন এ শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা, পেশাজীবী ব্র্যান্ড এবং বিপণন বিশেষজ্ঞরা।

মার্কেটিং ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে ছিল গ্রি এবং কনকা। পাওয়ার্ড বাই স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স এবং কিয়াম। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেস সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে তাদের আলোচনায় ওঠে এসেছে মার্কেট অপারেন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক।

এ সেক্টরের ছয়জন উদ্যোক্তার পাশাপাশি ব্র্যান্ড, মার্কেটিং, সেলস, সাপ্লাই চেইন ডোমেনের ২৬ জন স্পিকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মার্কেট চ্যালেঞ্জ, সুযোগ, বিক্রয় প্রসার, মার্কেটিং প্রমোশন, মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেট ইনসাইট এবং স্ট্র্যাটেজি, কেস এবং মার্কেটিং অপারেশনসহ ১০টি সেশন অনুষ্ঠিত হয়।

এ আয়োজন নিয়ে ইলেক্ট্রো মার্টের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, টাইটেল স্পন্সর হিসেবে আমরা এ মার্কেটিং ফেস্টের অংশ হতে পেরে আনন্দিত। ইলেক্ট্রনিক্স মার্কেটকে ফোকাস করে এ ধরনের উদ্যোগ সার্বিকভাবে বিপণন, উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রি প্লেয়ারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। যা বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেট সার্বিক বৃদ্ধির জন্য প্রয়োজন।

মার্কেট প্রফিটেবিলিটি সেশনে কথা বলেন বাটারফ্লাই ব্র্যান্ডের সেলস ডিরেক্টর মকবুলা হুদা। কনকা টিভির বিজ্ঞাপন ‘আমাদের টিভি’ নিয়ে কথা বলেছেন অমিতাভ রেজা চৌধুরী এবং মোহাম্মদ আলী সাগর।

অনুষ্ঠানে হালিমা টেলিকমের চেয়ারম্যান আবুল কামাল হোসেন সাগর, মোশনভিউর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান, যমুনা ইলেট্রনিক্সের হেড অফ বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম, আকাশ ডিটিএইচর হেড অব সেলস এম এ হানিফ, ডেইলি স্টারের হেড অফ বিজনেস তাজদিন হাসান বক্তব্য রাখেন।

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মির্জা মো. ইলিয়াস বলেন, এ মার্কেটিং ফেস্টের উদ্দেশ্য ছিল ইলেক্ট্রনিক্স পণ্যের মার্কেটিং অপারেসন্সের ক্ষেত্রে সেরা প্র্যাক্টিসগুলো খুঁজে বের করা। নতুন এবং কার্যকরী বিপণন পন্থা নিয়ে আলোচনা করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। আমাদের লক্ষ্য হল ব্যবসা ও বিপণন পেশাদারদের মধ্যে সম্পর্ক বাড়ানো এবং কো-ক্রিয়েসান ঘটানো।

ফেস্টটিতে ‘বিজনেস ব্রিলিয়ান’ ম্যাগাজিনের পঞ্চম সংস্করণের মোড়ক উন্মোচন হয়। এতে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খানের জীবন এবং কর্মকে আলোকপাত করা হয়েছে।

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং ফেস্টের উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক এবং অংশীদারদের মধ্যে রয়েছে টিভি পার্টনার মিনিস্টার, ল্যাপটপ পার্টনার আসুস, ফ্রিজার পার্টনার হাইকো, প্রিন্ট পার্টনার এপসন, গ্যাজেট পার্টনার মাল্টিমিডিয়া কিংডম, এক্সেসরিজ পার্টনার হালিমা মোবাইল, ইকো-প্রোডাক্ট-মোশন ভিউ, এআই পার্টনার সোসিয়ান, স্ন্যাকস পার্টনার বেকম্যান, স্যুট পার্টনার ফিয়েরো, টিস্যু পার্টনার পারটেক্স ক্লিন টিস্যু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X