কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রূপালী ব্যাংকের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। ছবি : সৌজন্য
সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। ছবি : সৌজন্য

রূপালী ব্যাংক পিএলসি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪-এ স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে ২য় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের সার্বিক নির্দেশনায় চট্টগ্রামের ও.আর. নিজাম রোডস্থ রূপালী ব্যাংক টাওয়ারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় তিনি উপস্থিত গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ব্যাংকিং কার্যক্রম সফল করতে তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবুল হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক হেমন্ত কুমার দাশ, একেএম জাকির হোসেন, মো. মনিরুজ্জামান, মো. সফিকুল ইসলাম ও প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের ডিজিএম ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা প্রবীর কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপক ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সেবার মান, অভিযোগের ধরন ও প্রতিকারের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। সভায় গ্রাহকগণ রূপালী ব্যাংকের সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X