কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৫:৩৯ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের অনুপ্রেরণায় ‘ডঙ্কা ভাইবস’

রবির আয়োজনে ‘ডঙ্কা ভাইভস’। সৌজন্য ছবি
রবির আয়োজনে ‘ডঙ্কা ভাইভস’। সৌজন্য ছবি

উচ্ছ্বাস ও সমর্থনের প্রত্যয় ব্যক্ত করে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় ফোরজি এবং মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের কর্মীরা।

বুধবার (২৯ মে) রবির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান ‘ডঙ্কা ভাইভস’।

আনন্দমুখর আয়োজনে উপস্থিত ছিলেন, রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) রাজীব শেঠি। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশ নিতে নাজমুল হাসান শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। চলতি বছরই রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হিসেবে চুক্তি স্বাক্ষর করে। রবি জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত। স্বাগতিক হিসেবে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশ ক্রিকেট দলের মনোবল বৃদ্ধি ও ক্রিকেটারদের প্রতি রবির আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করতে আয়োজন করা হয় ব্যতিক্রমী এ অনুষ্ঠান, ‘ডঙ্কা ভাইভস’। দিনব্যাপী এই অনুষ্ঠানে ভিন্নতা যোগ করেছে বিশ্বকাপ উপলক্ষে রবি’র নতুন বিজ্ঞাপনচিত্র ‘বাজে ডঙ্কা’।

রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) রাজীব শেঠি বলেন, ক্রিকেট উন্মাদনায় যে কয়েকটি দেশ ডুবে থাকে তার অন্যতম বাংলাদেশ। মেধাবী, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া বাংলাদেশ দলটি বেশ লড়াকু। বাংলাদেশ ক্রিকেট ও তার ভক্তদের পাশে থাকতে পেরে রবি গর্বিত। আমাদের আশা বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে। আমরা বলতে চাই, বাংলাদেশ পারবে তুমিও।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আমরা ভীষণ গর্বিত। তাদের অপরাজেয় মনোভাবকে আমরা শ্রদ্ধা করি। আমরা রবি পরিবারের সকল সদস্য, সবসময় আমাদের প্রিয় ক্রিকেট দলের পাশে আছি। এ যাত্রার প্রতিটি পদক্ষেপে আমরা টাইগারদের উৎসাহ দিয়ে যাব। এ ক্যাম্পেইনে আমরা সেটাই তুলে ধরতে চেয়েছি।

এরপর একটি বিশেষ গুডলাক ক্রিকেট ব্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়ে স্বাক্ষর করেন রবির কর্মীরা। পরে ব্যাটটি বিসিবির কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১০

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

১১

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১২

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১৩

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১৪

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৬

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৭

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৮

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১৯

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

২০
X