কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১০:০৩ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আর্ক ও আলোচিতকে এইচএন-এ মুগ্ধ শ্রোতারা 

আর্ক ব্যান্ড দলকে সম্মাননা স্মারক প্রদান করে বৈষ্টমী। ছবি : সৌজন্য
আর্ক ব্যান্ড দলকে সম্মাননা স্মারক প্রদান করে বৈষ্টমী। ছবি : সৌজন্য

বৈষ্টমী রকফেস্ট-২০২৪ এর দ্বিতীয় কনসার্টে অংশ নিয়ে ব্যান্ড সংগীতের লেজেন্ড হাসানের নেতৃত্বাধীন আর্ক ও বাংলাদেশের রক, হার্ডরক ও থ্রাসমেটাল গানের গায়ক আলোচিতকে এইচএন মঞ্চ মাতিয়ে শ্রোতাদের মন জয় করেছেন।

শুক্রবার (২৮ জুন) ঢাকায় বনানীস্থ হোটেল শেরাটনে বিকেল ৪টা থেকে এ আয়োজন করে চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও সংগীত প্রযোজনা সংস্থা বৈষ্টমী।

গেল ২ মে বৈষ্টমীর পক্ষ থেকে রকফেস্ট-২০২৪ এর ঘোষণা রাখা হয়েছিল। সেই ধারাবাহিকতায় গত ২৯ মে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হয়।

বৈষ্টমী রকফেস্ট-২০২৪ এর এবারের কনসার্টে বিকেল ৪টায় পারফর্ম করে গায়ক ইথার হাসানের হাইওয়ে। যাদের শ্রোতাপ্রিয় বেশকিছু গান উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।

আলোচিত হার্ডরকারকে এইচএন হাইওয়ে ব্যান্ডদলের পারফর্ম করার পরেই মঞ্চে চলে আসেন। সঙ্গে ছিল তার রক উইং। তিনি মোহিনী, বৃষ্টি, হান্নান মিয়া, সাদাকালো, শিখাবাঈ, সুরঞ্জনা, সিঁড়ির নিচে, শ্রেয়া, সুখসহ তার গাওয়া সেরা গানগুলো পরিবেশন করেন। ব্যতিক্রমী গানগুলো শ্রোতাদের উন্মাদনা ও উচ্ছ্বাস বাড়িয়ে দেয়। এরপরই ব্যান্ড সংগীতের অন্যতম লেজেন্ড হাসান তার দল আর্ককে নিয়ে যুগশ্রেষ্ঠ গানগুলো পরিবেশন করেন।

ব্যতিক্রমী গায়কীর সেই হাসানের বহুল জনপ্রিয় গানগুলোর সঙ্গে প্রজন্মের পছন্দের ইথারের গান এবং গায়কি সামর্থ্যের প্রশ্নে অসাধারণ উচ্চতার ভরাট কণ্ঠের অধিকারী কেএইচ এন শ্রোতাদের জাগিয়ে তোলেন।

এদিকে শোকাবহ আগস্টে রক ফেস্টের চলমান কনসার্ট অনুষ্ঠিত হবে না। ২৬ জুলাই তৃতীয় কনসার্ট হবে বলে জানিয়েছেন বৈষ্টমী কর্ণধার আয়শা এরিন। সেপ্টেম্বরে দুটি কনসার্ট এর আয়োজন করা হবে। ৮টি কনসার্টের শেষটি ডিসেম্বর মাসে করা হবে।

এরিন জানিয়েছেন যে, আসছে বছরের শুরুতেই দেশের প্রায় শতাধিক নতুন ব্যান্ডগুলোকে নিয়ে তিনদিনব্যাপী উৎসব করা হবে। শ্রেষ্ঠ ১০টি ব্যান্ড বাছাই করে তাদের পাশে সার্বিকভাবে থাকার ইচ্ছে রয়েছে।

বলাবাহুল্য, এশিয়া প্যাসিফিক ও ইউরোপে কনসার্টের আয়োজনে যাবে বৈষ্টমী। বাংলাদেশকে ভিনদেশি শ্রোতা ও মিউজিশিয়ানদের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর বৈষ্টমী, জানিয়েছেন আয়শা এরিন।

এ দিনের কনসার্টের প্রতিপাদ্য ছিল, ‘এই গ্রহে মানুষের গান ও তোমার জীবন’। যার আলোকে সাংবাদিক ও কলাম লেখক জব্বার হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে হাইওয়ে এবং আর্ক ব্যান্ড দলকে সম্মাননা স্মারক প্রদান করে বৈষ্টমী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় মামলা, স্বেচ্ছাসেবক দলের নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১০

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১১

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১২

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৩

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৪

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৫

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৬

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X