দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

আবাসনের সভাপতির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

দুর্গাপুরের নারিকেল বাড়িয়া আবাসন কেন্দ্রর সভাপতি ইউনুস আলী। ছবি : কালবেলা
দুর্গাপুরের নারিকেল বাড়িয়া আবাসন কেন্দ্রর সভাপতি ইউনুস আলী। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আবাসন প্রকল্পের সভাপতির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আবাসনের বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, ২০০৭ সালে সরকার দুস্থ ভূমিহীনদের পুনর্বাসনের জন্য উপজেলার জয়নগর ইউনিয়নের নারিকেল বাড়িয়া গ্রামে এই আবাসন প্রকল্প করে। পাশেই ৭ বিঘা জমিতে একটি পুকুর খনন করা হয়। সেখানে ৫৪টি পরিবারের বসবাসের জন ঘর নির্মাণ করা হয়। প্রকল্পের বাসিন্দাদের দেখভালের জন্য আশ্রয় পাওয়া পরিবারের সদস্যদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর বর্তমান সভাপতি ইউনুস আলী। অভিযোগ উঠেছে এ আবাসনের সভাপতি ইউনুস আলী বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও নানা দুর্নীতির।

আবাসনের বাসিন্দারা অভিযোগে উল্লেখ করেন, আবাসনের পুকুরটি ডাকের মাধ্যমে লিজ দেওয়া হয় ৬ বৎসর ৩ মাসের জন্য। প্রতি বছর টেন্ডার হয় ১ লাখ ৫৫ হাজার টাকায়। সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক রতন আলী দুই বছরের জন্য ৩ লাখ ১০ হাজার টাকার টেন্ডারগ্রহীতার কাছ থেকে গ্রহণ করেন। এর মধ্যে ২ লাখ টাকা ওই আবাসনের ৪৩ পরিবারের মাঝে বিতরণ করেছেন।

বাকি ৭টি পরিবারে টাকা না দিয়ে ২৮ হাজার টাকা আত্মসাৎ করেছে। গত মে মাসে সেই সভাপতি পুকুর লিজগ্রহীতার কাছ আরও ১লাখ ১০ হাজার টাকা গ্রহণ করে। সেই টাকাও আবাসনের ৫৪ পরিবারের মাঝে বিতরণ করার কথা থাকলেও তিনি বিতরণ করেননি। সেই টাকাও আত্মসাৎ করেছে তিনি। তার কর্মকাণ্ডে আবাসনের বাসিন্দারা অতিষ্ঠ।

এ ছাড়াও তার বিরুদ্ধে আবাসনের পুকুর পাড়ে পড়ে যাওয়া গাছ বিক্রি ও একটি বিচারের জরিমানা বাবদ সাড়ে তিন হাজার টাকা, মসজিদের অবশিষ্ট ১৫০ পিস ইট ও ৪০ বস্তা খোয়া গোপনে বিক্রয় করার অভিযোগ রয়েছে। আবাসনের কমিউনিটি সেন্টারের জন্য প্রদত্ত সরকারি সৌর বিদ্যুতের ২টি ব্যাটারিও নিজের কাজে ব্যবহার করারও অভিযোগ রয়েছে।

এমন সভাপতির কারণে আবাসনের অনেক বাসিন্দারা আতঙ্কের মধ্যে আছেন। বাসিন্দারা বলছেন, সভাপতির বিরুদ্ধে এ সমস্ত কথা বললে তিনি তাদেরকে মারধরের হুমকিসহ আবাসন থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ছাড়াও নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তারা সভাপতির এমন দুর্নীতি অনিয়মের বিচার চেয়ে গত ১৫ জানুয়ারি আবাসনের সভাপতি ইউনুস আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কাছে লিখিত অভিযোগ করেন আবাসনের বাসিন্দা রাইদুল ইসলাম। অভিযোগের প্রায় ৬ মাস পার হলেও কোনো ব্যবস্থা হয়নি সভাপতির।

বিস্তর এ সকল অভিযোগ অস্বীকার করে সভাপতি ইউনুস আলী বলেন, আমি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে কোনো অনিয়ম করা হয়নি। বরং প্রকল্পের অনেক উন্নয়নমূলক কাজ করেছি।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে সেগুলো মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক কালবেলাকে জানান, অভিযোগের পরে বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান ও থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিষয়টি কী অবস্থায় আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১১

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১২

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৩

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৪

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৫

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৬

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৭

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৮

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

২০
X