মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০২:১৬ এএম
অনলাইন সংস্করণ

হাজতখানা থেকে আসামির পলায়ন, দুই পুলিশ সদস্য বরখাস্ত

মাগুরার ম্যাপ।
মাগুরার ম্যাপ।

মাগুরার মহম্মদপুর থানা হাজতখানা থেকে সোয়েব আলী মোল্যা (২৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় মহম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শাহিন ও ডিউটিতে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ পাপ্পুকে সামমিয়ক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। রোববার সন্ধ্যায় মহম্মদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

পালিয়ে যাওয়া সোয়েব আলীর বাড়ি মহম্মদপুরের রোনগর গ্রামে। সে নড়াইলের একটি চুরির মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

জানা যায়, সোমবার সকালে থানা হাজতের ফটকের রড বাকা করে সে পালিয়ে যায়। পুলিশ ঘটনার পর পরই তার সন্ধানে নেমেছে। কিন্তু এখন পর্যন্ত ধরতে পারেনি। ঘটনাটি সকালে ঘটলেও স্থানীয়ভাবে জানাজানি হয় সন্ধ্যার পরে।

ঘটনার সত্যতা স্বীকার করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লা জানান, পলাতক আসামির সন্ধান চলছে। এ ঘাটনায় মহম্মদপুর থানার এসআই মোহাম্মদ শাহিন ও দ্বায়িত্বরত পুলিশ সদস্য মোহাম্মদ পাপ্পুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X