লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০১:৩১ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০২:০১ এএম
অনলাইন সংস্করণ

সিগন্যাল ত্রুটি, লাকসামে দাঁড়িয়ে গেল বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস

দাঁড়িয়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেস। ছবি : সংগৃহীত
দাঁড়িয়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেস। ছবি : সংগৃহীত

সিগন্যাল ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন লাকসামে অযাচিতভাবে যাত্রা বিরতি করেছে। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় লাকসাম জংশনের আউটার পৌর শহরের উত্তর লাকসাম এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, লাকসাম জংশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি নেই। কিন্তু জংশন স্টেশনে প্রবেশ মূখের সিগন্যাল পয়েন্টে লালবাতি জ্বলতে থাকায় ট্রেনটি আউটারে দাঁড়িয়ে যায়। পরে সবুজ সংকেত দেখালে ১০ মিনিট বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রীদের মাঝে উৎকণ্ঠা সৃষ্টি হয়। ট্রেনটি লাকসাম-গৈয়ারভাঙ্গা রোডের লেভেলক্রসিংয়ে অবস্থান করায় ওই সড়কে যানজট সৃষ্টি হয়।

তারা বলেন, এ সময় চট্টগ্রাম থেকে অন্য কোন ট্রেন এসে পড়লে ভয়াবহ দুর্ঘটনার আশংকা ছিল।

এ ঘটনায় লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা।

এ বিষয়ে সিগন্যাল বিভাগের দায়িত্বে থাকা কেবিন মাষ্টার ইকবাল হোসেন বলেন, সিগন্যাল কন্ট্রোল বোর্ড কাজ না করায় এ ঘটনা ঘটে। বোর্ডটি ডার্ক হয়েছিল। পরে সিগন্যাল বোর্ড ঠিক হলে সবুজ সংকেত দেখালে ট্রেনটি ১০ মিনিট পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

উল্লেখ্য, একই ধরনের সিগন্যাল ত্রুটির কারণে গত বছরের ১৬ এপ্রিল লাকসাম চট্টগ্রাম রুটের হাসানপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সাথে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে অর্ধশত যাত্রী আহত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১০

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১১

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১২

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১৩

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

১৫

চবির সিনেট সদস্য হলেন ৫ এমপি

১৬

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

১৭

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

১৮

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

১৯

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

২০
X