লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জবাইখানার পাশ থেকে তরুণের মরদেহ উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম রেললাইনে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম রেললাইনে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

কুমিল্লার লাকসামে জবাইখানার পাশ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পৌরশহরের গন্ডামারা জবাইখানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মহিউদ্দিন অন্তর (১৮) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে।

এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত অন্তরের মা মরিয়ম বেগম জানান, তার স্বামী ছোট্ট অন্তরসহ দুই সন্তান রেখে তাকে ছেড়ে চলে যান। ওই সময় তিনি বিভিন্ন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে তাদের লালনপালন করেন। একপর্যায়ে তিনিও অন্যত্র বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তার ছয় বছরের একটি সন্তান রয়েছে। কয়েক বছর পর ওই স্বামীও মারা যান। এদিকে অন্তর বড় হতে থাকে। সে বাইরে বাইরে থাকে। মায়ের কাছে থাকে না। জীবিকার সন্ধানে অন্যান্য তরুণদের সঙ্গে বিভিন্ন স্থান থেকে স্ক্রাপ সংগ্রহ করে বিক্রি করে।

তিনি আরও জানান, রেললাইনের পাশে এক তরুণের মরদেহ পড়ে আছে শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং তার ছেলের মরদেহ শনাক্ত করেন। তিনি তার ছেলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, ওই তরুণের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে সোমবার রাতে অন্য কোথাও হত্যা করে মরদেহ রেললাইনের উপর ফেলে গেছে দুর্বৃত্তরা। দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১১

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১২

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৪

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৬

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৮

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৯

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

২০
X