জামালপুর ও মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১২:৫৮ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে উপজেলা চেয়ারম্যান, সমর্থকদের হরতাল

সড়কে গাছের গুঁড়ি ফেলে হরতাল পালন। ছবি : কালবেলা
সড়কে গাছের গুঁড়ি ফেলে হরতাল পালন। ছবি : কালবেলা

জামালপুরে নবনির্বাচিত মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে হত্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে উপজেলায় অনির্দিষ্টকালের হরতাল পালন করছে তার কর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার (২ জুলাই) সকাল সাতটা থেকে এ হরতাল শুরু হয়েছে।

এর আগে সোমবার (১ জুলাই) রিমুর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেন তার প্রধান নির্বাচনী এজেন্ট ও মাদারগঞ্জ পৌর শাখা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর।

জামালপুর-মাদারগঞ্জ সড়কের একাধিক পয়েন্টে সড়ক অবরোধ করে চলছে এ হরতাল। মাদারগঞ্জ শহরের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে হরতাল পালন করছে। বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়েছে।

জামালপুর-মাদারগঞ্জ সড়কের ভেলামারী মিলন বাজারের সামনে মূল সড়ক অবরোধ করা হয়েছে। উপজেলার কড়ইচুড়া ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে রিমুর সমর্থকরা সেখানে জড়ো হয়ে মিছিল করছে। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। স্থানীয় সব যান চলাচল বন্ধ রয়েছে।

ইউপি সদস্য মাসুদ এবং মোখলেছুর রহমান বলেন, মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়ে রিমুকে জেলে ঢোকানো হয়েছে। তার জামিন না হওয়া পর্যন্ত হরতাল চলবে।

মাদারগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X