লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী আটক

স্ত্রীকে হত্যার অভিযোগে কামরুল হাসান সুমনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
স্ত্রীকে হত্যার অভিযোগে কামরুল হাসান সুমনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে সদর উপজেলায় সালমা আক্তার নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে স্বামী কামরুল হাসান সুমন। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে সদর উপজেলার টুমচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে এবং কামরুল হাসান সুমন একই এলাকার খোকন হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, এক বছর আগে প্রেম করে বিয়ে করেন সালমা এবং সুমন। বিয়ের ৬ মাসের মধ্যে টিকটকের মাধ্যমে পরিচয় হয়ে আবার অন্য মেয়েকে বিয়ে করেন সুমন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী সালমাকে নির্যাতন করতেন তিনি। আজ ভোরে সুমন তার স্ত্রীকে মারধর করে এবং গলা টিপে হত্যা করে।

তারা আরো জানান, মারধরের পর হত্যা করে সালমাকে হাসপাতালে নিয়ে আসে স্বামী সুমন। এরপর সালমার স্বজনদের ফোন করে জানায় সালমা মারা গেছে। খবর পেয়ে হাসপাতালে এসে সালমার লাশ দেখে স্বজনদের সন্দেহ হয়। এ সময় তারা স্বামীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ হাসপাতাল থেকে স্বামী সুমনকে আটক করে থানা নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে তৃতীয় হবে কারা? জানাল অপ্টার সুপার কম্পিউটার

মাদক বিক্রি নিয়ে বিরোধেই জোড়া খুন

এমপি ফখরুদ্দিন বাচ্চুকে শো-কজ

বিডা, বেজা ও পিপিপিএকে একীভূত করে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’  

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ

অনশনে অসুস্থ সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করল দিল্লি পুলিশ

জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী / অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

চট্টগ্রামে এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

উন্নয়ন প্রকল্পের যে কোনো দুর্নীতির গলা টিপে ধরব: ড. মাসুদ এমপি

১০

ভারতীয় রেশমাকে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশইন, নিজ দেশে ফিরতে ঘুরছেন পথে পথে

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার

১২

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

দোকান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম

১৫

সাক্ষাৎকারে ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসি / বিরোধী দল গোল খাচ্ছে, সরকারি দল গোল দিচ্ছে

১৬

নিউইয়র্কে লিজিওনেয়ার্সে একজনের মৃত্যু, আক্রান্ত ৬৭

১৭

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ বন্ধ

১৮

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

১৯

ইনসাফ নিয়ে কোরআনের যে ২০ আয়াত প্রতিটি মুসলিমের জানা উচিত

২০
X