সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জালে আটকে ছিল ৪ ফুট দৈর্ঘ্যের রাসেল ভাইপার

জালে আটকা পড়া রাসেল ভাইপার। ছবি : কালবেলা
জালে আটকা পড়া রাসেল ভাইপার। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় জালে আটকা পড়েছে ৪ ফুট দৈর্ঘ্যের রাসেল ভাইপার সাপ। বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের টুকু মিয়ার বাড়ির সামনে সাপটি জালে আটকা পড়ে।

স্থানীয় যুবক মিলন আহম্মেদ জানায়, মাছ ধরার জন্য বাড়ির সামনে ডোবায় জাল পাতি। সকালে গিয়ে দেখি সাপটি জালে আটকে আছে। তবে এটি এখনো জীবিত অবস্থায় আছে। বন বিভাগ বা কেউ সুস্থ করে এটিকে বনে অবমুক্ত করে দিতে পারলে তাদের দিয়ে দেব।

সাপটি দেখতে আসা কাওছার পঞ্চাইত বলেন, এ প্রথমবারের মতো রাসেল ভাইপার সাপ দেখলাম। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সাপের ছবি দেখেছি। এটি একটি বিষাক্ত সাপ।

তুলাতলী গ্রামের মো. কবির বলেন, আমরা মনে করেছি এ সাপ হয়তো আমাদের এলাকায় নেই। তবে নিজ বাড়ির পাশে স্বচক্ষে দেখলাম রাসেল ভাইপার।

এনিমেল লাভারস অব পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সদস্য বায়জিদ মুন্সী কালবেলাকে বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করার প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, আমরা সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের অথবা বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানাই। সাপে কামড় দিলে সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। সাপ জীববৈচিত্র্যের জন্য অনেক উপকারী, যা খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X