সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যমুনায় ধীরগতিতে কমছে পানি, দুর্ভোগে ৯০ হাজার মানুষ

পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি। ছবি : কালবেলা
পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ ও কাজিপুরের মেঘাই পয়েন্টে ধীরগতিতে কমছে যমুনা নদীর পানি। এ ছাড়া জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফলে জেলার ৫ উপজেলার ৩৪টি ইউনিয়নের ৯০ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে সাড়ে ৬ হাজার হেক্টর জমির ফসল। পানি ওঠায় বন্ধ রয়েছে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান।

সোমবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সর্বশেষ ১২ ঘণ্টায় এ পয়েন্টে যমুনার পানি স্থিতিশীল রয়েছে।

অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ দুটি পয়েন্টে তৃতীয় দফায় গত ১ জুলাই থেকে পানি বাড়তে শুরু করে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, যমুনার পানি কমতে শুরু করেছে। চলতি মাসে আর যমুনার পানি এ পয়েন্টে বাড়ার সম্ভাবনা নেই। বড় ধরনের বন্যার শঙ্কাও নেই।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান কালবেলাকে বলেন, জেলার ৫টি উপজেলার ৩৪টি ইউনিয়নে ২০ হাজার ৩২৯টি পরিবারের ৯০ হাজার ৯৩৬ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যাদুর্গত এসব মানুষের জন্য ইতোমধ্যে ১০০ টন চাল, ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, মজুদ রয়েছে আরও ১ হাজার ২০০ টন চাল, ২০ লাখ টাকা ও ৭০০ প্যাকেট শুকনো খাবার।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X