টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৯:১৯ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, আতংক

লোকালয়ে পানি প্রবেশ করায় দুর্ভোগ বেড়েছে মানুষের। ছবি : কালবেলা
লোকালয়ে পানি প্রবেশ করায় দুর্ভোগ বেড়েছে মানুষের। ছবি : কালবেলা

টাঙ্গাইলে যমুনা, ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এতে করে জেলার প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

শনিবার (৬ জুলাই) বিকেল থেকে রোববার (৭ জুলাই) বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

ঝিনাই নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। অপরদিকে ধলেশ্বরী নদীর পানি ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি পাওয়ায় জেলায় গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে সড়ক ভেঙে ও বাঁধ উপচে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, হাট বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান। পানির তীব্র স্রোতে ভূঞাপুর উপজেলার কয়েড়া এলাকায় সড়ক ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। দুর্ভোগ বেড়েছে মানুষের। বেশ কয়েকটি বিদ্যালয়ের মাঠে বন্যার পানি ওঠায় ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, জেলার সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনা, ঝিনাই ও ধলেশ্বরীর নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, আগামী ৯ জুলাই পর্যন্ত নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এরপর থেকে পানি কমা শুরু হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম কালবেলাকে বলেন, জেলার ৫টি উপজেলাতে ৮ হাজার পরিবারের মধ্য ৩৬ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। এতে করে জেলায় পর্যাপ্ত পরিমাণে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো খাবার ও ভূঞাপুর উপজেলাতে যাতায়াতের জন্য ১০টি নৌকার বরাদ্দ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এই বাজেট মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন 

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল, ছাড় পাননি নেইমাররাও!

সিম-লাইসেন্সে কর প্রত্যাহার, সেবা খাতে কর কমানোর প্রস্তাব

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

১০

দলীয় নিষ্ক্রিয়তায় পদ হারালেন বিএনপি নেতা

১১

ফুটবলের উৎসব ফিরেছে, ফেরেনি কারিনা

১২

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : খেলাফত মজলিস

১৩

সদরঘাট লঞ্চ ট্র্যাজেডি  / বেঁচে যাওয়া সেই রুবার কোলজুড়ে জন্ম নিল পুত্র সন্তান  

১৪

আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

১৫

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

১৬

প্রবাসী কার্ডের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

১৭

প্রেমের টানে বাংলাদেশে, খালি হাতেই ফিরলেন চীনা যুবক

১৮

আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

১৯

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

২০
X