শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় কলেজছাত্র নিহত, গাড়িতে আগুন

ঘাতক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ছবি : কালবেলা
ঘাতক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ছবি : কালবেলা

নরসিংদীর শিবপুরে বাসচাপায় মেহেদী হাসান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া কয়েকটি গাড়িও ভাঙচুর করেছেন তারা।

সোমবার (৮ জুলাই) সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান শিবপুর উপজেলার ছোটাবন্দ গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি ছোটাবন্দ সুলতান মাহমুদ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস বিয়ানীবাজার যাচ্ছিল। শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ডে পৌঁছালে কলেজছাত্র মেহেদী হাসান রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায় সে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে তারা। পরে শিবপুর মডেল থানা পুলিশ ও ইটাখোলা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো. ইলিয়াস হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন শিক্ষার্থী মারা গিয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। বাসটিকে জব্দ করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১২

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৩

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৪

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৬

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৭

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৮

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৯

আজকের স্বর্ণের বাজারদর

২০
X