শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

কামড় খেয়ে রাসেল ভাইপার নিয়েই হাসপাতালে কৃষক

হাসপাতালে নিয়ে আসা সাপ। ছবি : কালবেলা
হাসপাতালে নিয়ে আসা সাপ। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাসেল ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মিলন আলী নামে এক কৃষক।

সোমবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বগলাউড়ি গ্রামের পদ্মার চরে তাকে রাসেল ভাইপার কামড় দেয়।

মিলন আলী পাঁকা ইউপির বোগলাউড়ি কানছিঁড়া গ্রামের তফজুল হোসেনের ছেলে ।

পাঁকা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালেক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে আক্রান্ত কৃষক মিলন আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

কৃষক মিলন আলী বলেন, বগলাউড়ি গ্রামের পাশে পদ্মার চরে ক্ষেতে কাজ করছিলাম। এ সময় একটি সাপ কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাসেল ভাইপার সাপ দেখতে পান। পরে সাপটিকে জীবিত অবস্থায় ধরে সঙ্গে সঙ্গে উপজেলা হাসপাতালে চলে আসি ।

তিনি বলেন, গ্রামের কোনো ওঝার কাছে না গিয়ে দ্রুত সময়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে সুস্থ আছি। আমি ভয় পাইনি। চেনার সুবিধার জন্যই সাপ নিয়ে হাসপাতালে আসি ।

শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিম রেজা বলেন, মিলন আলীর অবস্থা ভালো। দ্রুত হাসপাতালে চলে আসায় চিকিৎসাসেবা দিতে সুবিধা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

সরকারকে সময় দিন : গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

১০

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

স্বাস্থ্য খাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ : ডা. রফিকুল 

১২

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

১৩

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

১৪

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১৫

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১৭

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৮

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১৯

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

২০
X