নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আরিয়ল বিলে ডুবে প্রাণ হারাল যুবক

সেখ মাহমুদ। ছবি : সংগৃহীত
সেখ মাহমুদ। ছবি : সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জে শ্বশুরবাড়িতে গোসলে গিয়ে আরিয়ল বিলের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের জালালপুর চক এলাকার আরিয়ল বিল থেকে লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

পানিতে ডুবে মারা যাওয়া যুবকের নাম সেখ মাহমুদ (২৬)। তিনি উপজেলার গালিমপুর ইউনিয়নের পাইকস্যা গ্রামের মো. সিরাজ মাওলানার ছেলে বলে জানা গেছে। তারা পরিবারসহ গাজীপুরে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে চুড়াইন ইউনিয়নের মুসলেমহাটি গ্রামে বিয়ে করেন শেখ মাহমুদ। শনিবার গাজীপুর থেকে সস্ত্রীক শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রোববার দুপুরে শালা-সম্বন্ধীদের নিয়ে শ্বশুরবাড়ির পাশের আরিয়ল বিলে গোসল করতে যান। গোসলের কোনো এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। স্বজনরা খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল প্রায় ৫টা নাগাদ এলাকাবাসী ও স্বজনরা মাহমুদের মরদেহ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ওসি মো. শাহ্ জালাল মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনেছি। গালিমপুর তদন্তকেন্দ্রের পুলিশ বিষয়টি দেখছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X