জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

জয়পুরহাটে যুবককে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বগুড়া জেলার দুঁপচাচিয়ার আলতাফ নগর এলাকার কোচপুকুরিয়া গ্রামের কাদের ব্যপারীর ছেলে মো. কাফী হোসেন এবং পঞগড় জেলার অটোয়ারি উপজেলার পানিশাইল গ্রামের মৃত শওকত আলীর ছেলে সাদিকুল ইসলাম।

সরকারি কৌসুঁলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার পর পুলিশ তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠিয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২ আগস্ট জয়পুরহাটের খনজনপুরের বেড়িবাঁধ এলাকার একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে একটি মরদেহ উদ্ধার করে জয়পুরহাট থানা পুলিশ। পরে মরদেহের পরিচয় উদ্ধার করে পুলিশ। নিহত ওই ব্যক্তি বগুড়া জেলার দুঁপচাচিয়ার উপজেলার আলতাফ নগর এলাকার কোচপুকুরিয়া গ্রামের আফতাব আলীর ছেলে সবুজ আলী।

মামলাটি তদন্ত করে এই দুই আসামির বিরুদ্ধে সদর থানা পুলিশ ২০০৯ সালের ৪মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক বুধবার এ রায় দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১০

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১১

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১২

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৩

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৪

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৫

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৬

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৭

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৮

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৯

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

২০
X