জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে হামলা, আহত ১

আটককৃত তানজিদ। ছবি : কালবেলা
আটককৃত তানজিদ। ছবি : কালবেলা

জামালপুর পৌর ছাত্রলীগের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। এ সময় হামলার অভিযোগে তানজিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল বেলা ১১টার দিকে শহরের রেলওয়ে স্টেশন চত্বরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আল শাহরিয়ার নিরব, বালা, আদর। নিরব জামালপুর পৌর ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ও বাকি দুজন সংগঠনটির সাধারণ সদস্য বলে জানা গেছে।

জানা গেছে, জামালপুর পৌর ছাত্রলীগের আয়োজনে জামালপুর জেলা ছাত্রলীগ এবং সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র সমাবেশে যোগ দেয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান।

পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট কালবেলাকে জানান, প্রধান অতিথির বক্তব্যের শেষ দিকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, তার ছেলে মারুফ, ভাগনে তানজিদ ইসলাম, মিনহাজ রাজন এবং তারেকসহ ২০-৩০ জন হামলা চালিয়ে পৌর ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আল শাহরিয়ার নিরবসহ আরও দুজনকে আহত করে।

আহত নিরবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। নিরবের পেটে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার শরীরে একুশটা সেলাই দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি কালবেলাকে জানান, ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির কালবেলাকে জানান, ছাত্রলীগের সমাবেশে হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও যারা যুক্ত আছে, অভিযোগ পেলে তদন্ত করে সবাইকে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X