মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১০:২৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুলাই) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আজিজুল হক এ রায় প্রদান করেন। রায়ে আসামিকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আশরাফ আলী উপজেলার রতরপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের স্ট্যানোগ্রাফার মো. মুখলেছুর রহমান জানান, ২০০৫ সালের ১৫ মে আশরাফ আলী তার স্ত্রী মাহমুদা আক্তার রেনুকে পিটিয়ে হত্যা করেন। পরে তার মুখে বিষ ঢেলে হাসপাতালে নিয়ে যান। ঘটনার একপর্যায়ে আশরাফ আলী পালিয়ে গেলে তার পরিবারের সন্দেহ হয়।

এ ঘটনায় মাহমুদা আক্তার রেনুর ভাই আইয়ূব আলী বাদী হয়ে ছয়জনকে আসামি করে ওই বছরের ২৯ মে আদালতে একটি হত্যা মামলার আবেদন করেন। বিচারক মামলার আবেদনটি গ্রহণ করে বানিয়াচং থানাকে এফআইআর করার নির্দেশ দেন। বানিয়াচং থানার তৎকালীন এসআই সিরাজুল ইসলাম ও পরে এসআই হেলাল উদ্দিন মামলাটির তদন্ত করেন। তদন্ত শেষে আশরাফ আলীকে একমাত্র আসামি করে আদালতে প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিকেলে আদালত উপরোক্ত রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। আইন সবার জন্যই সমান।

এই রায়ের মাধ্যমে অপরাধপ্রবণতা কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X