টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ত্রিপল মার্ডার মামলার আসামি গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা

টাঙ্গাইলে সজীব, আতিক ও উজ্জ্বল হত্যা মামলার আসামি মো. কনককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন ফরাজীর আদালতে ত্রিপল মার্ডার মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আসামি মো. কনক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণপাড়া গ্রামের তালেব আলীর ছেলে।

বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) গোলাম সবুর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসপি গোলাম সবুর বলেন, টাঙ্গাইলের ঘাটাইল, গোপালপুর এবং জামালপুরের তিন যুবকের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে কনক ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়। কনক ওই তিনজনকে ভুয়া নিয়োগপত্র প্রদান করেন। পরে তাদের চাকরিতে না পাঠাতে পেরে চলতি বছরের ৩১ জানুয়ারি কনক ও তার সহযোগীরা সজীবকে পরিকল্পিভাবে হত্যা করে।

তিনি বলেন, সজীবকে হত্যার পর লাশ গুম করার জন্য মরদেহে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলায় একটি ভুট্টাক্ষেতে ফেলে পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও বলেন, একই কায়দায় ২ মার্চ আতিক হাসানকে মধুপুরের পাহাড়ি এলাকার আনারস বাগানে নিয়ে গলাটিপে হত্যা করে। এরপর লাশের শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে গাছের শুকনা পাতা দিয়ে ঢেকে রাখে।

গোলাম সবুর বলেন, সর্বশেষ ৩ মার্চ রাতে উজ্জ্বলকেও টাঙ্গাইল শহরের আট পুকুরপাড় এলাকায় গলাটিপে হত্যা করা হয়। লাশ গুম করার জন্য বঙ্গবন্ধু সেতুর মহাসড়কের ১৫ নম্বর ব্রিজের কাছে বালিচাপা দিয়ে পালিয়ে যায়। নিহতদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদ্যসরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরে তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X