টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

প্রাণ ফিরে এসেছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক।
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক।

প্রাণচাঞ্চল্য ফিরে পেল ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক। টানা কয়েকদিন বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। এতে যাত্রী এবং চালকরা নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে সুবিধা পাচ্ছে।

শুক্রবার (২৬ জুলাই) সকাল থেকে কারফিউ শিথিল করায় টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশে যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে এবং মহাসড়কে স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শহরের বিভিন্ন পয়েন্টে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

এদিকে কারফিউ শিথিল থাকায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে জানান বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

ব্যবসায়ী সোলাইমান বলেন, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারফিউ ছিল। ব্যবসায়ীরা দোকানপাট খুলেছিল। দু-একজন বন্ধ রাখলেও আজ অনেকে খুলেছে। আজ কারফিউ শিথিল রয়েছে রাত দশটা পর্যন্ত।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. গোলাম সবুর জানান, শহরের বিভিন্ন পয়েন্ট থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে গেছে। এ ছাড়াও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X