ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদের হত্যার বিচার বাংলার মাটিতে হবে : নিজাম হাজারী

ফেনী জেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার সপরিবারে নিহতদের স্মরণে শোক সমবেশে বক্তব্য রাখেন নিজাম উদ্দিন হাজারী। ছবি : কালবেলা
ফেনী জেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার সপরিবারে নিহতদের স্মরণে শোক সমবেশে বক্তব্য রাখেন নিজাম উদ্দিন হাজারী। ছবি : কালবেলা

ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যেমন বঙ্গবন্ধু হত্যাকারী খুনিদের ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। তেমনি কোটা আন্দোলনে নিহত ছাত্রদের হত্যার বিচারও বাংলার মাটিতে হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ফেনী জেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার সপরিবারে নিহতদের স্মরণে শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরে এক শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজাম হাজারী বলেন, ছাত্র আন্দোলনে দেশের পরিবেশ শান্ত রাখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ রাবার বুলেট মেরেছে। এতে মানুষ মারা যায় না। তাহলে কীভাবে ছাত্র হত্যা হলো, বিষয়টি ভাবতে হবে। এ ঘটনায় এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছেন। আশা করি, তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

তিনি বলেন, ছাত্র আন্দোলনের নামে যারা মুখোশ পরে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিএ, সেতুভবনসহ সারাদেশে যারা অগ্নিসন্ত্রাস ও তাণ্ডব চালিয়েছে। ফুটেজ দেখে দেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে সরকার। অপরাধী কেউ পার পাওয়ার সুযোগ নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্লাহ খোন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বশর মজুমদার তপন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

শোকসভায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ ফেনী সদর ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে শোক র‍্যালিতে ১৮-২০ হাজার আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

প্রধানমন্ত্রীর নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচারণা

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১০

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১১

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১২

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

১৩

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

১৪

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

১৫

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১৬

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৭

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

১৮

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১৯

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

২০
X