দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

‘ঘাতকদের পা ধরেও ভাইকে বাঁচাতে পারিনি’

নিহত মো. সরোয়ার জাহান মাসুদ। ছবি : কালবেলা
নিহত মো. সরোয়ার জাহান মাসুদ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রলীগ, যুবলীগের গুলিতে আহত হন ফেনী সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র মো. সরোয়ার জাহান মাসুদ (২২)। আহত মাসুদকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাধা দিলে ঘাতকদের পা ধরেন তার ভাই আল সামির। কিন্তু তারা তাকে হাসপাতালে না পাঠাতে দিয়ে আবারও মারধর করে মৃত্যু নিশ্চিত করেন।

নিহত মাসুদ দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের মীর বাড়ির প্রবাসী মো. শাহাজাহান টিপুর বড় ছেলে। এর আগে রোববার (৪ আগস্ট) ফেনীর মহিপালে ছাত্রজনতার বিক্ষোভে গুলি চালায় ছাত্রলীগ ও যুবলীগ।

নিহত মাসুদের মেজো ভাই আল সামির বলেন, ঘটনার দিন আমিও মিছিলে ছিলাম। আমার ভাই ঢাকা থেকে বাড়িতে এসে দেশরক্ষার মিছিলে শামিল হয়। আমরা কাছাকাছি থাকলেও হামলার সময় আলাদা হয়ে যাই। এর কিছুক্ষণ পর আমাকে কল দিয়ে জানায় আমার ভাই গুলিবিদ্ধ অবস্থায় মহিপাল কলেজের সামনে আছে।

তিনি বলেন, আমরা তাকে উদ্ধার করে হাসাপাতালে নিতে গেলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতারা আমাদের আটকে রেখে আবার পিটুনি দেয়। আমাকেও অনেক মারধর করে। আমি তাদের পা ধরে কান্নাকাটি করেছি। কিছুক্ষণ পর একজন এসে নিয়ে যেতে বলে। তারা আমাদেরকে মারধর করে। এমন নির্মমতা মানুষ করতে পারে ভাবতে এখনও গা শিউরে উঠে।

মাসুদের সহপাঠী সায়েদ হোসেন বলেন, মাসুদকে আমরা হাসপাতালে আনার সময় দাগনভূঞার বেকেরবাজারে পথরোধ করে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেখানে ৩০-৪০ জন ছাত্রলীগ-যুবলীগের ক্যাডার আমাদের সিএনজি যেতে দিচ্ছিল না। আমাকেসহ অন্যদের এলোপাতাড়ি মারধর করে তারা। পরে কোনোরকম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদের বাবা মো. শাহাজাহান বলেন, দেশ কি মগের মুল্লুক হয়ে গেছে। একটি স্বাধীন জাতির নিরাপত্তহীন জীবন কাম্য নয়। আমার মাসুদকে আল্লাহ শহিদি মর্যাদা দিয়ে জান্নাত দিন। ছেলেতো পাব না। আমার ছেলেসহ হাজার হাজার ছেলের রক্তের বিনিময়ে যেন শান্তি আসে এ আশা করছি।

তিনি বলেন, দেশরক্ষা করতে গিয়ে আমার নিরস্ত্র ছেলেকে ঘাতকেরা নিষ্ঠুরভাবে হত্যা করেছে। ফেনীর জনপদে ছাত্রদের ওপর গুলি করা হয়েছে। আমি চাই আমাদের দেশে এমন পরিস্থিতি যেন আর না আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১০

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১১

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১২

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৩

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৪

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৬

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৭

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৮

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

২০
X