বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। ছবি : কালবেলা

বরগুনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করেন। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন তারা।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সমাবেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হয় এবং কোটাবৈষম্য আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, বরগুনার ব্যবসায়ীরা আমার সন্তানের মতো। বিগত ৪০ বছর আমি পাহারা দিয়ে রেখেছি। কাউকে চাঁদাবাজি করতে দেইনি। এখন একটি মহল চাঁদাবাজি শুরু করেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের প্রতিহত করার জন্য বরগুনা শহরের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। আপনারা ধৈর্য ধরেন শেখ হাসিনা সময়মতো দেশে ফিরে আসবেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মৃধা, আব্বাস হোসেন মন্টু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুখরঞ্জন রায়সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ ও ছাত্রলীগের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X