শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

লুটপাট করতে বাড়িতে প্রবেশ, ৫ যুবককে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

ঝিনাইদহের কালীগঞ্জে একটি বাড়িতে লুট করতে গেলে পাঁচ যুবককে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছেন স্থানীয় ছাত্র-জনতা।

শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলা শহরের বিহারি মোড় এলাকার আতিয়ার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক পাঁচজন হলেন, উপজেলার খয়েরতলা এলাকার আকবর আলীর ছেলে আব্দুল হালিম, হাফিজুর রহমানের ছেলে রাসেল হোসেন, কলেজপাড়া এলাকার রাজ, রনি হোসেন ও অজ্ঞাত একজন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে উপজেলার বিহারী মোড় এলাকার আতিয়ার রহমানের বাড়ির গেটের তালা ভেঙে প্রবেশ করে পাঁচ যুবক। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের কাছে খবর এলে তারা স্থানীয়দের সহযোগিতায় গেটের বাইরে থেকে তালা লাগিয়ে হামলাকারীদের আটকে রেখে সেনাবাহিনীকে খবর দেয়। এরপর সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদের হেফাজতে নেন। ওই যুবকরা মূলত বাড়ি থেকে জিনিসপত্র লুট করতে এসেছিল।

জানা গেছে, বিহারি মোড় এলাকায় ২৬ শতক জমি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। আতিয়ার রহমানসহ ছয়টি পরিবার জমি কিনে বসবাস ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। মামলার রায় না হলেও জোরপূর্বক দখল নিতে চায় বাদী পক্ষ। এরই ধারাবাহিকতায় তারা তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। গত ৫ আগস্ট আরেকটি বাড়িতে হামলা চালানো হয়। এ সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আহাদুজ্জামান এলিট ও দিপু নামে আরেকজনকে কুপিয়ে জখম করা হয়।

জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহারিয়ার সীমান্ত কালবেলাকে বলেন, আমরা শহরে যানজট নিরসনের কাজ করছিলাম। এ সময় খবর আসে একটি বাড়ির তালা ভেঙে কয়েকজন প্রবেশ করেছে। খবর শোনামাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এরপর তাদের বাইরে থেকে তালা লাগিয়ে সেনাবাহিনীকে খবর দেই। পরে সেনাবাহিনী এসে তাদের হেফাজতে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলিয়ান ম্যাজিক বাংলাদেশে? / নেইমারের সিভিতে তোলপাড়!

ভারতের বাজারে এলো সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ‘আউইক্লি’ 

শাহরুখপুত্রের মানবিকতায় মুগ্ধ ভক্তরা

কুবিতে ফের নিয়মবহির্ভূত ডিন নিয়োগের অভিযোগ

বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় চরাঞ্চলের কৃষকরা

বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা হতে পারে ইংল্যান্ডে

প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের

উজানের ঢল, বৃষ্টি ও ভাঙনে আতঙ্কে হরিজন পল্লী

২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু  

১০

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

১১

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

১২

বিপৎসীমার ওপরে মেঘনার পানি, প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল

১৩

মনু নদীর প্রতিরক্ষা বাঁধ দিয়ে লোকালয়ে পানি

১৪

পাহাড়ি ঢলের পানিতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত

১৫

বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি

১৬

জাককানইবির ৭৫ কোটি টাকার বাজেটে কোন খাতে কত বরাদ্দ, জানালেন উপাচার্য

১৭

আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ে ধস, দুর্ভোগে স্থানীয়রা

১৮

টানা বর্ষণে তলিয়ে গেছে হাতিয়ার নিম্নাঞ্চল, নিরুপায় অর্ধলাখ মানুষ

১৯

৩৬ ঘণ্টার বৃষ্টিতে নাকাল বগুড়া

২০
X