অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ে কমছে পণ্যের দাম

যশোরের অভয়নগরে বাজার মনিটরিংয়ে সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
যশোরের অভয়নগরে বাজার মনিটরিংয়ে সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

যশোরের অভয়নগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ পাশাপাশি তারা এ কাজে মাঠে নেমেছেন। শনিবার (১০ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া বাজরের বিভিন্ন স্থানে মনিটরিংয়ে যান শিক্ষার্থীরা। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। যার প্রভাব পড়ে বাজারেও, কমছে পণ্যের দাম।

এ সময় কাঁচামাল, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মসলাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার আহ্বান জানানো হয়। যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হয়, তবে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা।

উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আজিবার গাজি জানান, কাঁচা মরিচসহ সব সবজির দাম কমতে শুরু করেছে। ২০০ টাকার কাঁচা মরিচ এখন ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দামও প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা কমেছে। এ ছাড়া অন্য সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে।

উপজেলার নওয়াপাড়া বাজারে আসা ক্রেতা রুবেল হোসেন জানান, নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। তবে শিক্ষার্থীদের তৎপরতায় মূল্য তো বাড়েনি, বরং বাজারে স্বস্তি ফিরেছে। শিক্ষার্থীরা যদি ঘন ঘন বাজার মনিটরিং করে পণ্যের দাম আরও কমে আসবে।

নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি আব্দুর গণি সরদার বলেন, শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে, এর জন্য তাদের আমরা স্যালুট জানাই। আমরাও ব্যবসায়ীরা তাদের সহযোগিতা করতে চাই।

উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সিয়াম আহমেদ বলেন, নওয়াপাড়া বাজারে তদারকি করতে এসেছিলাম। দোকানে মূল্যতালিকা টাঙানোর অনুরোধ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ করছি। শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা তা পূরণ করবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটিই এখন লক্ষ্যবস্তু: ইরান

৪ জেলার মানুষের ভোগান্তির সেই সড়কে উন্নয়ন কাজ শুরু

বন্যার পানিতে যে ১০ ভুল কখনো করবেন না

৩ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

১০

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

১১

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

১২

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

১৩

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১৫

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১৬

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১৭

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

১৮

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

১৯

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

২০
X