শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১০:৫৯ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির চেষ্টা জনগণই রুখে দেবে : উপদেষ্টা আসিফ

জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ। ছবি : সংগৃহীত
জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ। ছবি : সংগৃহীত

পরাজিত শক্তি দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এ দেশের জনগণই রুখে দেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত নয়টায় শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত জামে মসজিদে এশার নামাজের পর সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজা শেষে তিনি এ কথা বলেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লংমার্চে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত হন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা মো. আমানত। বৃহস্পতিবার তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

আমানত গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন। নয়দিন নিখোঁজ থাকার পর ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার মরদেহ শনাক্ত করে তার পরিবার।

জানাজায় অংশগ্রহণ শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউসে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশে অস্থিতিশীল একটি পরিবেশের সৃষ্টি করা হয়েছিল, জনগণ তা রুখে দিয়েছে। পরাজিত শক্তি দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এ দেশের জনগণই রুখে দেবে। বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে তা তারাই রক্ষা করবে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, আমেরিকায় বসে সজীব ওয়াজেদ জয় ভারতকে সময় দিচ্ছেন তিন মাসের মধ্যে দেশে নির্বাচন নিশ্চিত করতে। সজীব ওয়াজেদ জয় মনে হয় ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। দেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবেন এ দেশের জনগণ। তাদের সরকার গত ১৬ বছরে গণতন্ত্র চর্চা করেনি বলে এখনো তারা মনে করছেন এমনই রয়ে গেছে। সেই যুগ এ দেশের ছাত্র সমাজ পরিবর্তন করে ফেলেছে। এ দেশের জনগণই তাদের স্বাধীনতা রক্ষা করতে সবকিছু ঠিক করবে।

এ সময় ছাত্রদল নেতা আমানতের জানাজায় নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১০

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১১

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১২

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১৩

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৪

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X