বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কাঁচামরিচের বাজারে আগুন 

কাঁচামরিচ। ছবি : কালবেলা
কাঁচামরিচ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েক দিনের ব্যবধানে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা। এক সপ্তাহ আগে মরিচের দাম ২০০ থেকে ২২০ টাকা থাকলেও গত দুই তিন ধরে হঠাৎ করে কাঁচামরিচের দাম আকাশচুম্বিতে পৌঁছেছে।

দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পক্ষে কাঁচামরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে। কাঁচামরিচ ছাড়াও করলা, বেগুন, আলুসহ সব ধরনের সবজির দাম বেড়ে গেছে।

উপজেলার বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এক দুই সপ্তাহে আগেও ফুলবাড়ী, বালারহাট ও খরিবাড়ীহাটসহ অধিকাংশ বাজারগুলোতে কাঁচামরিচের কেজি ১৫০-২০০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু গত দুই তিনদিনের ব্যবধানে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। কাঁচামরিচের সঙ্গে আলু ৬০ টাকা, করলা ১০০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, পটোল ৪০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, রসুন ২০০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, আদা ২০০ টাকা, কচু ৬০ টাকা, বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন।

কাঁচামরিচ ও আলুসহ সবধরণের সবজির দাম দ্বিগুন বেড়ে যাওয়ায় বাজার মনিটরিংয়ের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষজন। কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় কয়েকটি দোকানে কাঁচামরিচ থাকলেও অধিকাংশ দোকানে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না।

উপজেলার পুর্ব ফুলমতি গ্রামের কুদ্দুস আলী বলেন, বালারহাট বাজারে কাঁচামরিচের ক্রেতার নাগালের বাইরে। খুচরা বিক্রেতারা কাঁচা মরিচ ৪০০ টাকা দরে বিক্রি করছেন। তা ছাড়া আলু, বেগুন, পটোল করলাসহ সব ধরনের সবজির দাম দ্বিগুণ বেড়েছে। এ অবস্থায় আমরা নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে পড়েছি।

বালারহাট বাজারের সবজি বিক্রেতা হেলাল মিয়া বলেন, বৃষ্টি ও বন্যার কারণে বাজারে কাঁচামরিচের আমদানি কমে গেছে। আমরা প্রতিকেজি কাঁচা মরিচ ৩২০ টাকা থেকে ৩৫০ টাকায় ক্রয় করে ৩৬০ থেকে ৪০০ টাকায় বিক্রি করছি। আমদানি কমে যাওয়ায় মরিচ, আলুসহ সবধরণের সবজির দাম বেড়েছে। স্থানীয়ভাবে কাঁচামরিচ পাওয়া যায় না। এগুলো এলসির। এ ছাড়াও ঠাকুরগাঁও, কুষ্টিয়া, নিলফামারী, দেবিগঞ্জ, পঞ্চগড় থেকে এসব মরিচের সরবরাহ আসে।

কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মাসুম দৌল্ল্যা বলেন, জেলা ও উপজেলার বিভিন্ন হাট-বাজারে আমাদের বাজার মনিটরিং অভিযান চলমান রয়েছে। তবে কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় দামটা দ্বিগুন বেড়েছে। সেই সঙ্গে পেঁয়াজসহ অন্যান্য সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে। আশা করছি দুয়েকদিনের মধ্যে কাঁচামরিচের দামও কমে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১০

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১১

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১২

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৩

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৪

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৫

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১৬

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

১৭

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

১৮

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

১৯

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

২০
X