কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৮:৪৮ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হয়রানি মামলা প্রত্যাহার চান বাঘের মুখ ফেরা কামাল হোসেন

খুলনার কয়রায় সংবাদ সম্মেলনে কামাল হোসেন ওরফে (টাইগার) কামাল। ছবি : কালবেলা
খুলনার কয়রায় সংবাদ সম্মেলনে কামাল হোসেন ওরফে (টাইগার) কামাল। ছবি : কালবেলা

খুলনার কয়রায় বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলেও বন বিভাগের হাত থেকে রক্ষা পাচ্ছেন না কামাল হোসেন ওরফে (টাইগার) কামাল। রোববার (১৮ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হয়রানি মামলার প্রতিবাদে লিখিত বক্তব্যে ভুক্তভোগী কামাল হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ২০১১ সালে বাঘের আক্রমণের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তার সঙ্গীরা দীর্ঘ ছয় ঘণ্টা পর বাঘের কবল থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন। দুই বছর চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে পুনরায় জীবিকার তাগিদে সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। তবে নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করা থেকে বিরতি থাকি।

তিনি আরও বলেন, বর্তমানে আমার মাথার সমস্যার পাশাপাশি চোখের খুবই অসুস্থার মধ্যে চিকিৎসাধীন আছি। এলাকার লোকজনের সহয়তায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এতে কিছুর পরও মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে বন বিভাগ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কামাল হোসেন বলেন, আমার বিরুদ্ধে ৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বন বিভাগ। আমি এসব মামলায় জেলহাজতও খেটেছি। প্রকৃত ঘটনা হলো, আমি জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সেজন্য আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বন বিভাগকে প্রভাবিত করে আমাকে হয়রানি করতে এসব মিথ্যা মামলা দায়ের করেছে। মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

১০

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

১১

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

১২

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

১৩

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১৫

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

১৭

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

১৯

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২০
X