সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এক টাকা কম থাকায় চিকিৎসা পেলেন না বৃদ্ধা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে এক বৃদ্ধার কাছে এক টাকা কম থাকার কারণে তাকে বহির্বিভাগ থেকে টিকিট না দেওয়ার অভিযোগ উঠেছে। এরজন্য চিকিৎসা না পেয়েই ওই বৃদ্ধা বাড়ি ফিরে যান।

রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শী নাদিম ইসলাম শান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার ঠান্ডা-জ্বরের চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাউন্টারে যান এক বৃদ্ধা। তিনি চার টাকা দিলে তাকে ফেরত দেওয়া হয়। পরে ওই নারী চিকিৎসা সেবা না নিয়েই বাড়ি ফিরে গেছে। বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি। কর্তৃপক্ষকে বলি সরকারি অন্য হাসপাতালে টিকিটের মূল্য ৩ টাকা কিন্তু আপনার নিচ্ছেন পাঁচ টাকা। আপনাদের এখানে কোনো নির্ধারিত তালিকা নেই কেন? টিকিট কাউন্টারের লোকজন বলে বঙ্গবন্ধুর ছবি থাকায় আমরা ওই তালিকাটি ছিড়ে ফেলে দিয়েছি।

শান্ত আরও বলেন, প্রতিবাদ চলাকালীন সময় তারা রোগী থাকতেই টিকিট দেওয়া বন্ধ করে দেয় এবং অনেক রোগী টিকিট না পেয়েই চলে যায়।

সরেজমিনে হাসপাতালে দুপুর দেড়টায় গিয়ে দেখা যায়, বহির্বিভাগের রোগী দেখার জন্য একটার আগেই টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। কতগুলো টিকিট বিক্রি হয়েছে জানতে চাইলে কাউন্টারের দায়িত্বে থাকা আতাহার আলী বলেন, আজ নারী ও শিশু টিকিট বিক্রি হয়েছে ২০৫টি ও পুরুষ বিক্রি হয়েছে ৭০টি।

কাউন্টারের দায়িত্বে থাকা আতাহার আলী বলেন, আমাদের এখানে টিকিট বিক্রির জন্য নির্ধারিত লোক নেই। আমি অফিস সহায়কের পাশাপাশি টিকিট বিক্রির কাজ করি। তবে এক টাকা কম থাকায় রোগী ফেরতের কথা অস্বীকার করেন। বাড়িতে টিকিটের টাকা নিয়ে যাওয়া হয় এবং মাস শেষে হিসাব করে টাকা জমা দেন বলে জানান তিনি।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইব্রাহিম জানান, আমি ট্রেনিংয়ে আছি, ১ টাকার জন্য রোগী ফেরত যাবে এমনটা হওয়ার কথা নয়। আমি কাউন্টারে বলে দিয়েছি ৩ টাকা ৫ টাকা যদি কারও সমস্যা থাকে বিনা টাকায় রোগী দেখতে। কাউন্টারে টিকিট বিক্রির জন্য নির্দিষ্ট কোনো লোক নেই। অফিস সহায়ক দিয়ে কাজ করাতে হয়। কেন এমন ঘটনা ঘটেছে তার জন্য কারণ দর্শানো নোটিশ প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

জামায়াতের দুই রুকন বহিষ্কার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

১০

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

১১

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যদ্বাণী

১৩

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

১৪

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

১৫

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১৬

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১৭

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১৮

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

১৯

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

২০
X