রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিভাগীয় কমিশনার ও ডিসির সঙ্গে প্রেস ক্লাব নেতাদের মতবিনিময়

রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডিসির সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা
রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডিসির সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ও জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদের সঙ্গে রাজশাহী প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে বিভাগীয় কমিশনার ও ডিসির কার্যালয়ে পৃথক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রেস ক্লাবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বিভাগীয় কমিশনার বলেন, ‘আপনারা প্রেস ক্লাবে কী কী করতে চান তার একটি রোডম্যাপ ও কর্মপরিকল্পনা তৈরি করুন। এক্ষেত্রে যত ধরনের সাপোর্ট লাগবে তা আমরা দিতে পারব।’

এদিকে জেলা প্রশাসক শামীম আহমেদ প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনারা প্রেস ক্লাবকে মডেল প্রেস ক্লাব হিসেবে গড়ে তুলুন।’ এ সময় প্রেস ক্লাবকে সামনের দিকে অগ্রসর করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডিসি।

মতবিনিময় সভায় রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায়ক শ. ম সাজু, সদস্য সচিব আমজাদ হোসেন শিমুল, সদস্য আফজাল হোসেন, মো. আনিসুজ্জামান, আহসান হাবীব অপু, জিয়াউল গনি সেলিম ও আজাহার উদ্দিন।

অন্যদের মধ্যে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, স্থানীয় দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, ইনডিপেনডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মুস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X