পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৬:৪৬ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৭:০২ এএম
অনলাইন সংস্করণ

চাকরির পাশাপাশি ইউটিউব দেখে সফল কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর 

সফল কৃষি উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা 
সফল কৃষি উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা 

ঢাকায় একটি বেসরকারি কোম্পানির বিপণন বিভাগে চাকরি করেন মো. জাহাঙ্গীর আলম। কৃষক পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই তার কৃষির প্রতি ছিল মারাত্মক ঝোঁক। স্বপ্ন দেখতেন কৃষি উদ্যোক্তা হওয়ার।

সেই স্বপ্নপূরণে চাকরির পাশাপাশি ২০১৯ সালে অন্যের জমি লিজ নিয়ে শুরু করেন লেবু ও মালটার চাষ। পরে সেখানে সাথি ফসল হিসেবে যুক্ত করেন পেঁপে। শুরুতে জাতের কারণে দুই বছর পেঁপেতে মুনাফা করতে না পারলেও হাল ছাড়েননি তিনি। ইউটিউব দেখে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ভালো জাতের চারা সংগ্রহ করে আবারও পেঁপে লাগিয়ে বর্তমানে তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা।

মালটাতে তার মুনাফা না এলেও লেবু, পেঁপে ও অন্যান্য ফসল মিলিয়ে এখন তিনি বছরে আয় করছেন প্রায় ৪-৫ লাখ টাকা। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে অন্তত ৫ জনের।

জাহাঙ্গীর আলমের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামে। ব্যক্তিগত জীবনে জাহাঙ্গীর আলমের রয়েছে স্ত্রী ও এক পুত্র সন্তান।

সরেজমিনে মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে জাহাঙ্গীর আলমের কৃষি খামার পীরগাছার সৈয়দপুরে গিয়ে দেখা যায়, ৩ একর ৩০ শতক আয়তনের সেই খামারে একাংশে লেবু, আরেক অংশে মালটা, পেঁপে ও অন্যান্য ফসল লাগানো হয়েছে। শ্রমিকরা লেবু ও পেঁপে আহরণ করছেন। একজন ব্যাপারী এসেছেন সেগুলো কিনতে। আবার কেউ এসেছেন তার প্রজেক্ট দেখতে।

এ সময় জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে তার কৃষি খামারে শাহী জাতের ৫০০ পেঁপে, ৩০০ মালটা ও ২৫০০ লেবু গাছ রয়েছে। এ ছাড়া ৩০ শতকের আরেকটি প্লটে তার আরও ৩০০ পেঁপের গাছ রয়েছে। এ ছাড়া তিনি সাথি ফসল হিসেবে আদা, ওল এবং আখসহ অন্যান্য ফসলের আবাদ করছেন। তার স্ত্রী ও একজন মামা সেগুলো দেখাশোনা করেন। ঢাকায় থাকলেও তিনি মোবাইলে সবসময় তার কৃষি খামার তদারকি করেন।

তিনি আরও জানান, মালটা চাষে সময় বেশি লাগে। সে তুলনায় বাজারে দাম কম হওয়ায় তিনি মালটায় মুনাফা করতে পারেননি। তাই এবার মালটা তুলে সেখানে পেঁপে লাগাবেন। কেননা পেঁপে অত্যন্ত লাভজনক।

তরুণ ও বেকারদের উদ্দেশ্যে তিনি বলেন, পেঁপের প্রধান শত্রু পানি। যাদের উঁচু জমি আছে তাদের প্রথমে অল্প অল্প করে চাষ করে ধীরে ধীরে এগোতে হবে। শুধু কৃষি অফিসের ওপর ভরসা করে থাকলে হবে না। নিজেদের সজাগ থাকতে হবে।

স্থানীয় বিপ্লব বলেন, তিনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। তিনিও ইউটিউব দেখে পেঁপে লাগিয়েছিলেন। কিন্তু ভালো ফলন পাননি। জাহাঙ্গীর আলমের নিকট তিনি এসেছেন পরামর্শ নিতে। যাতে তিনিও সফল হতে পারেন।

বাগানের শ্রমিক খোদেজা বেগম জানান, তিনি সেখানে নিয়মিত কাজ করেন। তাদের নিয়মিত মজুরি দেওয়া হয়। সেখানে কাজ করে তাদের সংসার ভালো চলছে। তিনি চান এলাকায় এরকম খামার যেন আরও বেশি হয়। তাহলে তাদের মতো মহিলাদের বেশি বেশি কর্মসংস্থান হবে।

খামারে পণ্য কিনতে আসা ব্যাপারী আব্দুল গফুর বলেন, তিনি নিয়মিত এই খামার থেকে পণ্য কেনেন। এখানে অনেক মহিলার কর্মসংস্থান হয়েছে। এলাকায় এরকম আরও খামার হলে অনেকের কর্মসংস্থান হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, কৃষি বিভাগ থেকে উদ্যোক্তাদের পরামর্শ ও সহযোগিতা করার জন্য ব্লক সুপারভাইজাররা রয়েছেন। তারা কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করে থাকেন। আমার পরামর্শ উদ্যোক্তারা যেন কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

এক জেলায় ১ সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে

যেসব টুথপেস্টে মেলেনি ‘মাইক্রোপ্লাস্টিক’

‘নদীতে ২৮ বার বাড়ি ভাঙছে, এখন কোথায় যাব তার উপায় নেই’

মেসিকে ছাড়াই দল ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

১০

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

১১

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

১২

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

১৩

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

১৪

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৫

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১৭

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১৮

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৯

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

২০
X