বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারে একটি মাদক মামলায় তিন কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২৮ আগস্ট) কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে বজরুজ মিয়া, বালুখালী পূর্বপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে মোহামম্দ ইসমাইল ও পালংখালী আঞ্জুমানপাড়া এলাকার আবুল মঞ্জুরের ছেলে ছৈয়দুল বশর প্রকাশ ছৈয়দ উল্লাহ।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান রেজা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালে ২৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একশত পাঁচ কোটি টাকা মূল্যের ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে বিজিবির একটি টহল দল। এ ঘটনায় বিজিবির হাবিলদার আবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধারায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪৩/২০২৩, জিআর-২১৭/২৩। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ১০ জুন আদালতে চার্জশিট দেন। একই বছর ১৮ অক্টোবর মামলার চার্জ গঠন করে ৯ জন সাক্ষী ও ৪ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার তিনজনের বিরুদ্ধে এ রায় দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী নুরুল মোস্তফা মানিক বলেন, আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X