দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে পড়ানোর কথা বলে ডেকে কাজীকে অপহরণ, গ্রেপ্তার ৫

পুলিশ সদস্যদের মাঝে অপহরণকারী চক্রের সদস্যরা। ছবি : কালবেলা
পুলিশ সদস্যদের মাঝে অপহরণকারী চক্রের সদস্যরা। ছবি : কালবেলা

দিনাজপুরে বিয়ে পড়ানোর কথা বলে ডেকে নিয়ে রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে অপহরণ করা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : টেকনাফে এনজিওকর্মীসহ ২ জন অপহরণ

সংবাদ বিজ্ঞপ্তিতে ওসি তানভিরুল ইসলাম জানান, গত শনিবার (৩০ জুলাই) সকালে মোটরসাইকেলে দাপ্তরিক কাজে দিনাজপুর কাচারিতে যান বিয়ে রেজিস্টার (কাজী) মোজাফফর হোসেন। দুপুরে কাচারিতে অবস্থানকালেই তার মোবাইলে একটি কল আসে এবং সেখান থেকে জানানো হয় বোনের বিয়ে পড়ানোর কথা।

তিনি জানান, পরে আসামিরা কাচারিতে এসে তাকে কৌশলে মোটরসাইকেলে করে বিয়ে পড়ানোর কথা বলে মিশন রোড এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে আসামিরা মোজাফফর হোসেনের কাছ থেকে চাবি নিয়ে তার মোটরসাইকেলটি কাচারি থেকে নিয়ে যায় এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

আরও পড়ুন : ১০১ দোররার পর চাচি-ভাতিজার বিয়ে দিয়ে গ্রামছাড়া

‘একইসঙ্গে তিনটি ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় আসামিরা। টাকার জন্য মোজাফফর হোসেন তার ছোট ছেলের মোবাইলে কল করে এবং বিকাশে ১০ হাজার টাকা নেয়। পরে আসামিরা মোজাফফর হোসেনকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে মোটরসাইকেল নিজেদের কাছে রেখে ছেড়ে দেয়।’

ওসি আরও জানান, এ ঘটনায় মোজাফফর হোসেনের ছেলে গোলাপ হোসেন রোববার রাতে বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ এবং রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১০

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১১

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১২

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৩

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৪

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৫

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৬

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৭

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৮

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X