খুলনা ব্যুরো
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অপহরণের ৪৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি দুই পর্যটক ও রিসোর্ট মালিক

‘গোলকানন’ রিসোর্ট। ছবি : কালবেলা
‘গোলকানন’ রিসোর্ট। ছবি : কালবেলা

সুন্দরবনে গিয়ে অপহরণের শিকার হয়েছেন দুই পর্যটক ও এক রিসোর্টের মালিক। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও ‍উদ্ধার করা যায়নি তাদের তিনজনকে। এ ঘটনায় রিসোর্ট মালিকের পরিবার দাকোপ থানায় অপহরণ মামলা দায়ের করেছে।

এমনকি বনদস্যু বাহিনীর পরিচয়ে অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

অপহৃত দুই পর্যটক রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। দাকোপ থানা পুলিশের তথ্য মতে, অপহৃত দুই পর্যটক হলেন— মো. সোহেল ও জনি।

জানা গেছে, শুক্রবার (২ জানুয়ারি) নারী-পুরুষসহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। এদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত রিসোর্ট গোল কাননে বুকিং নিয়ে রাত-যাপনের জন্য ওঠেন। পরে বিকেলে গোল কানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক নৌকায় চড়ে বনের ছোট খালে ঘুরতে বের হন।

রিসোর্ট সংলগ্ন ওই খাল থেকে নারীসহ ৫ জনকে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় দস্যুরা। তবে রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে।

অপহৃত ব্যক্তিদের উদ্ধারে শুক্রবার থেকে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড পশ্চিম জোন। তবে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

কোস্টগার্ড পশ্চিম জোন স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডর আবরার বলেন, অভিযান এখনো চলমান। বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী নদী সুন্দরবন ও লোকালয়কে আলাদা করেছে। ঢাংমারী নদীর দক্ষিণে সুন্দরবন আর পূর্ব পাড়ে বসতি। সেখানে সাম্প্রতিক বছরগুলোয় বেশ কিছু ইকো রিসোর্ট গড়ে উঠেছে।

রিসোর্ট মালিকদের সংগঠন রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (আরওএএস)-এর এক নেতা জানান, গোলকানন নামের রিসোর্টটি এনজিও ফান্ডে তৈরি, যা কমিউনিটি ট্যুরিজম বিকাশের জন্য স্থানীয় মানুষের মাধ্যমে পরিচালিত হয়। রিসোর্টটি তাদের সংগঠনের সদস্য নয়। এ ঘটনায় গোলকানন রিসোর্টের পক্ষ থেকে দাকোপ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

শেষ পর্যন্ত ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১০

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৩

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৪

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৫

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৬

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৭

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৮

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১৯

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

২০
X