মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পাপিয়ার ‘অনুগত’ ৬ কারারক্ষীকে বদলি

শামীমা নুর পাপিয়া। ছবি: সংগৃহীত
শামীমা নুর পাপিয়া। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে অপরাধী চক্র গড়ে তোলা ও এক নারী বন্দিকে নির্যাতনের ঘটনায় আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার জেরে ছয় কারারক্ষীকে বদলি করা হয়েছে।

দায়িত্বে অবহেলার কারণে তাদের তাৎক্ষণিক বিভিন্ন কারাগারে বদলি করা হয়েছে বলে জানিয়েছে কারা সূত্র।

তবে তাদের বদলির আদেশ নিয়মিত বদলি- এমন দাবি করেছেন মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান।

আরও পড়ুন : কারাগারে ঝাড়ুদারের কাজ করতে হবে পাপিয়াকে

কারা সূত্রে জানা গেছে, মহিলা কারাগারের কারারক্ষীর দায়িত্ব পালনকালে দায়িত্বে অবহেলার কারণে রোববার (৩০ জুলাই) পাঠানো একটি আদেশে একযোগে ছয়জন কারারক্ষীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

বদলি করা ব্যক্তিদের মধ্যে কারারক্ষী আলেয়া চৌধুরীকে লক্ষ্মীপুর, শাম্মী আক্তারকে সুনামগঞ্জ, মোছা. সোহেলা আক্তারকে ঝালকাঠি, সেলিনা আক্তারকে শেরপুর, ঝর্ণা আক্তারকে চাঁপাইনবাবগঞ্জ ও লাকী আক্তারকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তাদের তাৎক্ষণিক (স্ট্যান্ড রিলিজ) আদেশে কারা মহাপরিদর্শকের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান।

জেল সুপার মো. ওবায়দুর রহমান বলেন, মহিলা কারাগারের ছয় কারারক্ষীকে বদলির আদেশ কারাগারে পৌঁছালে তাৎক্ষণিক তাদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : হাজতিকে মারধরের পর পাপিয়া কুমিল্লা কারাগারে

কারাগার সূত্র জানায়, আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে গ্রেপ্তারের পর গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের অভ্যন্তরে কেন্দ্রীয় মহিলা কারাগারে রাখা হয়। তিনি অপরাধ কার্যক্রম শুরু করেন কারাগারের ভেতরেও। গড়ে তোলেন অনুগত বাহিনী। অভিযোগ রয়েছে, কারাগারে বন্দি ও অন্য নারীদের কাছ থেকে তিনি টাকা-পয়সা এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিতেন। তাদের ওপর চালাতেন অমানুষিক নির্যাতন। কয়েকজন কারারক্ষী ও নারী বন্দি তার এসব কাজে সহযোগিতা করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রসঙ্গত, ঢাকায় আদালতে নথি চুরির অভিযোগে রুনা লায়লা নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে পুলিশ গ্রেপ্তার করে কাশিমপুর মহিলা কারাগারে পাঠায়। কারাগারে থাকা অবস্থায় তার ওপর নির্যাতন করা হয়। গত ২৫ জুন ওই নারী আইনজীবীর ভাই গাজীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে তার বোনকে নির্যাতনের ঘটনার বিচার দাবি করেন। এই অভিযোগের মাধ্যমে শামীমা নূরের নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে। ওই ঘটনার পর পাপিয়াকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহিলা কারাগারের মেট্রন ফাতেমাকে প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করে গঠিত তদন্ত কমিটি। ঘটনার ধারাবাহিকতায় কারাগারের ছয়জন কারারক্ষীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১০

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১১

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৩

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৪

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৫

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৬

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৭

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৯

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

২০
X