সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১২

ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ। ছবি : কালবেলা
ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ। ছবি : কালবেলা

বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে বাড়ি ফেরার পথে ত্রাণবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে বন্যার্তদের মধ্যে ত্রাণ দিতে যাওয়া পিকআপে থাকা ১২ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ী এলাকার আরআর টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন হাবিবুল্লাহ (২৫), দেলোয়ার (২৮), সোহেল (২৫), লিয়াকত (৩৮), মুহিন (২৫), পাভেল (২৫), রিফাত (২২), মানিক (২৪), আরমান (২৫), মোহনদাস (২৫), নিজাম (২৫) ও আনোয়ার (২৫)। আহতদের সবার বাড়ি সাতকানিয়া উপজেলায়।

বার আউলিয়া হাইওয়ে থানা ও কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বন্যার্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে ত্রাণবাহী পিকআপটি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আরআর টেক্সটাইলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ত্রাণ দিতে যাওয়া সবাই গুরুতর আহত হয়েছে। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন বলেন, ভোরবেলা সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত রোগী আসেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমড়া ফায়ার সার্ভিস স্টেশনের আল মামুন বলেন, খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমবক্সে নিয়ে যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, বন্যার্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

১০

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

১১

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

১২

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

১৩

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১৪

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১৫

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৬

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৭

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৮

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৯

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

২০
X