কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার সংবাদ দেখে প্রবাসীদের অর্থায়নে রান্না করা খাবার বিতরণ

‘জরুরি সেবা টিম’ বন্যাদুর্গত এলাকার বিভিন্নস্থানে রান্না করা খাবার বিতরণে করছে। ছবি : কালবেলা
‘জরুরি সেবা টিম’ বন্যাদুর্গত এলাকার বিভিন্নস্থানে রান্না করা খাবার বিতরণে করছে। ছবি : কালবেলা

গত ২৮ আগস্ট ‘বাচ্চারা শুধু ভাত ভাত করে, আমি ভাত পামু কই’ এই শিরোনামে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলার অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি মূহুর্তের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সংবাদটি দেখে হৃদয় ছুয়ে যায় হাজারো প্রবাসীর মন।

শনিবার (৩১ আগস্ট) বুরিচং উপজেলায় প্রবাসীদের অর্থায়নে ‘জরুরি সেবা টিম’ বন্যাদুর্গত এলাকার বিভিন্নস্থানে রান্না করা খাবার বিতরণ করেছে।

জানা যায়, কুমিল্লার বুরিচং উপজেলায় বন্যার শুরু থেকেই কাজ করছে ‘জরুরি সেবা টিম’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। তারা বন্যার শুরু থেকে প্রবাসীদের অর্থায়নে দুটি স্পিড বোট দিয়ে উদ্ধার অভিযানসহ ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন।

কালবেলায় প্রকাশিত সংবাদটি দৃষ্টিতে আসে জরুরি সেবা টিমের প্রধান উপদেষ্টা মাসুক রেজার। সঙ্গে সঙ্গেই তিনি ম্যাসেঞ্জার ভিত্তিক বিভিন্ন প্রবাসী সংগঠনকে বিষয়টি জানালে একদিনের মধ্যেই প্রায় চার লক্ষাধিক টাকা সংগ্রহ হয়ে যায়।

শনিবার উপজেলায় দুর্গত এলাকার বিভিন্নস্থানে গিয়ে প্রায় দুই হাজার মানুষের জন্য খাবার রান্না করে সাহেবাবাদ ডিগ্রি কলেজ, বুরিচং মডেল মসজিদসহ আরো দুটি আশ্রয় কেন্দ্রে এবং গ্রামের ভেতর আটকে থাকা মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কর্মসূচির সার্বিক তদারকি করছেন মোহাম্মদ মামুন মিয়া, নজরুল ইসলাম শুভ প্রমুখ। পরে সংগঠনটির সদস্যরা কালবেলার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং তারা জানান কালবেলার মতো বাকি মিডিয়াগুলোও যেন মানবিক কাজে এগিয়ে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১১

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১২

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১৩

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৫

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৭

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৯

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

২০
X