দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘এ দেশে মসজিদের মতো মন্দিরও পাহারা দিতে হবে না’

দিনাজপুরে পুলিশের সঙ্গে কথা বলছেন জামায়াতের আমির
দিনাজপুরে পুলিশের সঙ্গে কথা বলছেন জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে,সে দেশে সব প্রকার বৈষ্যমের কবর রচনা হোক। যে দেশে মসজিদ পাহারা প্রয়োজন হয় না,সে দেশে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না।

সোমবার (২ সেপ্টেম্বর) দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত রুদ্রসেন, অন্যান্য শহীদ, আহতদের জন্য সমাবেশ-দোয়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা সবাই এ দেশের নাগরিক, যারা জন্মগ্রহণ করবে তারাও এই দেশের মানুষ। কোনো বিশেষ গোষ্ঠী বৈষম্যবিরোধী আন্দোলন করেনি। এই আন্দোলন করতে গিয়ে দেশের সোনার সন্তানরা শহীদ হয়েছেন। বুকের তাজা রক্তে ভরে উঠেছে এই দেশের রাজপথ। হাজারো প্রাণের বিনিময়ে এই সফলতা যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে এই দেশের ১৮ কোটি মানুষ তা সহ্য করবে না। আপামর জনতার আন্দোলনকে কাজে লাগিয়ে যদি কোনো দল সুফল নিতে চায় তা হবে না। যদি কেউ এই আন্দোলনের সুফলকে ব্যবহার করতে চান তাহলে মানুষ তা রুখে দেবে।

ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্দেশ্য না জানিয়ে জামায়াতের আমির বলেন, সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের লক্ষ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই যেই দেশে জাতি দল নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের নাগরিক হিসেবে সারাবিশ্বে মাথা উঁচু করে গর্বের সঙ্গে পরিচয় দিতে পারেন।

জামায়াতের আমির আরও বলেন, যারা শহীদ হয়েছেন, তাদের বীরের মর্যাদা দেওয়া হবে। যাতে শহীদদের পরিবার বলতে পারেন, আমাদেরও একজন শহীদ আছে। আমাদেরও একজন আবু সাইদ, মুগ্ধ, রুদ্রসেন ও রাহুল আছেন।

তিনি বলেন, আগে বিদ্যালয়গুলোতে মারামারি হানাহানি হতো। এখন সেই বিদ্যালয়ের ছাত্ররা একত্র হয়ে নিজেরা যা পেরেছে দিয়ে বন্যার্তদের সহায়তা করেছে। সব বাবা-মা চায় তার সন্তাদের তাদের চেয়ে বড় হোক, ভালো থাকুক। আমরা এমন একটি সমাজে গড়ব। যে সমাজে আমরা সবাই মিলে থাকব।

এ সময় শহীদ ৭টি পরিবারকে ১৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এর আগে তিনি শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত রুদ্রসেনের দিনাজপুর শহরের পাহাড়পুরের বাসভবনে যান। সেখানে তিনি তার পরিবারের সঙ্গে কিছু সময় কাটান এবং সমবেদনা জানান।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X