নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১১:৫১ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তরঙ্গ ছবি ভাইরাল

অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যে সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুদ্দিন শামীমের সঙ্গে এক নেত্রী। ছবি : সংগৃহীত
অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যে সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুদ্দিন শামীমের সঙ্গে এক নেত্রী। ছবি : সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুদ্দিন শামীমের সঙ্গে কেন্দ্রীয় যুব মহিলা লীগের এক নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় দুজনের একান্ত মুহূর্তের ওই ছবিগুলো ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : দীর্ঘ ১১ বছর পর কমিটি পেল রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগ

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শামীমসহ ওই নেত্রী তাদের কয়েকজন সঙ্গী নিয়ে মদের আসর বসিয়েছেন। ওই আসরের আরেক ছবিতে সিগারেট হাতে ওই নেত্রীকে শামীমের সঙ্গে ঘনিষ্ট হতেও দেখা যায়। এ ছাড়াও দুজনের একান্ত আরও বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুদ্দিন শামীম নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীমের কাছের লোক হিসেবে পরিচিত। এ ছাড়া তিতুমীর কলেজের সাবেক ছাত্রলীগের ওই নেত্রী বর্তমানে কেন্দ্রীয় যুব মহিলা লীগের পদে রয়েছেন। তার বাড়িও সোনাইমুড়ীর বারোগাঁও ইউনিয়নে।

নুরুদ্দিন শামীম কালবেলাকে বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমাদের দলীয় প্রতিপক্ষরা ওই নেত্রীর সঙ্গে আমার ছবি সুপার এডিট করে অপপ্রচার করছে। আমি আইনগত ব্যবস্থা নেব।’ তবে ছবিগুলো এডিট নয় বলা হলে তা প্রচার না করতে জোর অনুরোধ করেন শামীম।

আরও পড়ুন : আগস্টের প্রথম প্রহরে স্বেচ্ছাসেবক লীগের আলোর মিছিল

অন্যদিকে যুব মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রীও তার ছবিগুলো এডিট করা বলে দাবি করেন। তবে ছবি ভাইরালের জন্য যুব মহিলা লীগের ‘রা’ আদ্যক্ষের আরেক নেত্রীকে দায়ী করেন ছাত্রলীগের সাবেক এ নেত্রী। তিনি কালবেলাকে বলেন, ওই মেয়ের কিছুই ছিল না। আমি তাকে খালি হাতে ধরে নেত্রী বানিয়েছি। এখন সে বেঈমানী করে আমার ক্ষতি করার জন্য এসব ভাইরাল করাচ্ছে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহীম কালবেলাকে বলেন, ‘আমি যেহেতু দলের এমপি স্থানীয় সবাই আমার লোক। নুরুদ্দিন শামীমের সঙ্গে ওই নেত্রীর ছবিগুলো একজন আমাকে পাঠিয়েছে। বিষয়টি দৃষ্টিকটু এবং তাদের একান্ত ব্যক্তিগত তাই কথা বলিনি। তবে শামীম দাবি করেছে ছবিগুলো এডিট করা। বাকিটা আল্লাহ ভালো জানেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X