মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রেজাউল করিম, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১১ বছর পর কমিটি পেল রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগ

রাজবাড়ী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী আসাদ। ছবি : সংগৃহীত
রাজবাড়ী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী আসাদ। ছবি : সংগৃহীত

জাকারিয়া মাসুদ রাজিবকে সভাপতি ও আসাদুজ্জামান চৌধুরী আসাদকে সাধারণ সম্পাদক করে দীর্ঘ ১১ বছর পর রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : আগস্টের প্রথম প্রহরে স্বেচ্ছাসেবক লীগের আলোর মিছিল

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩ বছরের জন্য রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হলো। এতে সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য তাদের নির্দেশ প্রদান করা হয়েছে।

রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব বলেন, রাজবাড়ীর স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাব। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।

দীর্ঘ ১১ বছর পর গত ২১ জুলাই রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৭ জনের নাম আসে। পরে সমঝোতার ভিত্তিতে কমিটি না হওয়ায় কেন্দ্রীয় নেতারা ঢাকায় গিয়ে ১০ দিন পর এই নতুন কমিটি ঘোষণা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X