সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি নেতাদের গোপন বৈঠক!

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি নেতাদের গোপন বৈঠক!

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আঁতাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সলঙ্গা থানা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে বিএনপি নেতার গোপন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ২৭ আগস্ট গভীর রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকার রয়েল রুপালি হাইওয়ে রেস্টুরেন্টে ওই বৈঠকটি হয় বলে জানা গেছে। বৈঠকে বিএনপির সভাপতি মতিয়ার রহমানের সঙ্গে সলঙ্গা থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, থানা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শফি কামাল, আ.লীগ নেতা আনোয়ার হোসেন ও শামসুল আলম উপস্থিত ছিলেন।

বিএনপির একটি অংশের অভিযোগ, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলা থেকে নাম বাদ দিতে মতিয়ার রহমান সরকারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ নেতারা। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

আবার বিএনপির কেউ কেউ বলেছেন, মানুষের সঙ্গে মানুষের সামাজিক সম্পর্ক থাকতেই পারে। আব্দুর রশিদ একজন অসুস্থ্য মানুষ। আসলে কী নিয়ে বৈঠকটা হয়েছে-সেটা পরিষ্কার নয়।

বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শফি কামাল বলেছেন, মতিয়ার রহমানের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্কের খাতিরেই রয়েল রুপালী হোটেলে বসেছিলাম। সেখানে মামলা সংক্রান্ত কোনো আলোচনা হয়নি।

এ বিষয়ে সলঙ্গা থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান সরকার বলেন, আমি জেল থেকে বের হয়েছি। আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের ভাইয়েরা জেলে আছেন। আব্দুর রশিদ একজন পঙ্গু মানুষ। আমি রিকশা নিয়ে যাচ্ছিলাম তিনি ডাক দিয়ে নামিয়ে বললেন চাচা আমার ভাইয়েরা কেমন আছেন। আমি তাকে বললাম তারা ভালই আছে। এই ছিল তার সঙ্গে আলোচনার বিষয়। এটা নিয়ে এত তোলপাড় হচ্ছে কেন বুঝলাম না।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, মানুষের সঙ্গে মানুষের সামাজিক সম্পর্ক থাকতেই পারে। বৈঠকের ভিডিওটি আমি দেখেছি। ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X