চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের প্রধান সড়কে ‘ব্যাটারিচালিত রিকশা’ নিষিদ্ধ ঘোষণা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চট্টগ্রাম নগরীর প্রধান সড়কগুলোতে সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ ঘোষণা করেছে নগর পুলিশ (সিএমপি)।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নগর পুলিশের উপকমিশনার (এডিসি মিডিয়া) তারেক আজিজ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল (সোমবার) থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। এ নির্দেশ অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রাফিক বিভাগ জানায়, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরীর সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করা হলো।

উল্লেখ, ক্ষমতার পটপরিবর্তনের পর ব্যাটারিচালিত অটোরিকশা নগরীর শাখা রোড থেকে প্রধান সড়কগুলো দখলে নেয়। যদিও এই বাহনগুলো অনুমোদনহীন। এ নিয়ে সিএনজিচালিত অটোরিকশা চালকদের ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে রয়েছে যথেষ্ট অভিযোগ রয়েছে। চলতি বছরের আগস্ট মাসের আগে ওই শ্রেণির রিকশাগুলো প্রধান সড়কে চলাচলের সুযোগ ছিল না, পাড়া-মহল্লা, শাখা রোডে চলাচল সীমাবদ্ধ ছিল। বর্তমানে ব্যাটারিচালিত রিকশা প্রধান সড়কে ছেয়ে গেছে। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলছে। অন্তর্বর্তী সরকারের একমাস পূর্তির পর এবার নগরীর প্রধান সড়ক থেকে অটোরিকশা চলাচল বন্ধ করতে অ্যাকশনে যাচ্ছে নগর পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১০

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১১

ইসলামে পিতার সম্মান

১২

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৩

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৪

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

১৫

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৬

সুখবর দিলেন সামান্থা

১৭

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৮

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৯

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

২০
X