সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

১৫ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের জলকপাট

রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

টানা ১৫ দিন পানি ছাড়ার পর বন্ধ করা হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিল ওয়ের ১৬টি জলকপাট। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জলকপাটগুলো বন্ধ করা হয়।

কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা ১৫ দিন ধরে পানি ছাড়ার পর কাপ্তাই লেকের পানির লেভেল কমতে থাকায় অর্থাৎ বিপৎসীমার নিচে চলে আসায় আমরা সোমবার সকাল ১০টায় জলকপাট বন্ধ করে দিই।

এছাড়া তিনি আরও জানান, এর আগে গত ২৪ আগস্ট সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই লেকের পানি বিপৎসীমার ওপরে চলে যাওয়ায় অর্থাৎ ১০৮ ফুট অতিক্রম করায় পরদিন ২৫ আগস্ট সকাল ৮টায় এগুলো খুলে দেওয়া হয়েছিল। সেজন্য ভাটি অঞ্চলে জরুরি সতর্কবাবার্তা দেওয়া হয়েছিল।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এ বছর কাপ্তাই লেকের পানি এত বেশি বেড়ে গিয়েছিল গত ৩ সেপ্টেম্বর স্পিল ওয়ের ১৬টি জলকপাট দিয়ে সর্বোচ্চ ৬০ ইঞ্চি করে পানি ছাড়া হয়েছিল।

পরবর্তীতে কাপ্তাই হ্রদে পানি অতিরিক্ত বাড়ার কারণে পর্যায়ক্রমে আড়াই ফুট, তিন ফুট এবং সর্বোচ্চ পাঁচ ফুট পর্যন্ত পানি ছাড়া হয়েছিল। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির চাপ কমে এসেছে।

এদিকে কাপ্তাই বাঁধের জলকপাটগুলো বন্ধ হওয়াতে কর্ণফুলী নদীতে পানির স্রোত কমেছে। বর্তমানে কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা অংশে ফেরি চলাচল, নৌকা পারাপার সবকিছুই স্বাভাবিক হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১০

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১২

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৩

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৪

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৬

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৭

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৮

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৯

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

২০
X