বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পীরগাছায় অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের নামে হত্যা মামলা

পীরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শরিফুজ্জামান বুলু ও সহকারী অধ্যাপক আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
পীরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শরিফুজ্জামান বুলু ও সহকারী অধ্যাপক আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

পীরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শরিফুজ্জামান বুলু ও সহকারী অধ্যাপক আব্দুস সালামের নামে হত্যা মামলা করা হয়েছে। ছাত্র আন্দোলনে শহিদ মাহমুদুল হক রিজভীর মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় মামলাটি করেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অধ্যক্ষের নামে হত্যা মামলার খবর জানাজানির পরই তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ছাত্র আন্দোলনে বিকেল সাড়ে ৫টায় ডিএমপির উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে রাজলক্ষী ফুটওভারব্রিজের উত্তর পাশে থাকা রাস্তার উপর হত্যার স্বীকার হয় নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কৈলাস গ্রামের বাসিন্দা শিক্ষার্থী মাহমুদুল হক রিজভী। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর মা ফরিদা ইয়াসমিন বাদী হয়ে ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ চৌধুরীসহ ২২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করা হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় বেআইনি ছাত্র আন্দোলনে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা ও খুন করার অভিযোগ করা হয়েছে। এই মামলার ২০৪ নম্বর আসামি পীরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম ও ২০৮নং আসামি পীরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শরিফুজ্জামান বুলুকে করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১০

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১১

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১২

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৩

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৪

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৫

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৬

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৭

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৮

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১৯

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

২০
X