লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দাদির লাশের খাটিয়া আনতে গিয়ে ট্রাকচাপায় নিহত ৩

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়া পৌরসভার আশ্রয়ণ প্রকল্পের সামনে (গুচ্ছ গ্রাম) মাইটকুমড়া এলাকায় ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (৩০), একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪০) ও একই গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০)।

এ ছাড়া আহত হয়েছেন একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেলের বৃদ্ধা দাদির লাশ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিল। তারা কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া এলাকায় পৌঁছালে লোহাগড়ার দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং একজন আহত হন। স্থানীয়রা আহত কুইন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X